শুক্রে বাংলার SIR মামলার শুনানি শীর্ষ আদালতে, নজর সকলের

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR নিয়ে রাজ্য কমিশন সংঘাত চরমে। যা গড়িয়েছে শীর্ষ আদালতের এজলাস পর্যন্ত। শুক্রবারও রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) SIR সংক্রান্ত মামলা। বাংলার SIR মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে (Supreme Court)। SIR প্রক্রিয়ায় কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে রাজ্য। এদিন প্রধান বিচারপতির বেঞ্চে ৩১ নম্বরে রয়েছে মামলা।

গত ৯ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর সওয়ালে মান্যতা দিয়ে আদালত জানিয়েছে, রাজ্যের অফিসারদেরই মাইক্রো অবজারভার নিয়োগ করতে হবে। নাম বাদের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইআরও এবং এইআরও। এদিন আদালত এই সংক্রান্ত মামলায় কী রায় দেয় সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে। প্রধান বিচারপতি সূর্যকান্ত সহ দুই বিচারপতি বেঞ্চে চলছে শুনানি। এই বেঞ্চে রয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল মনু ভাই পাঞ্চোলি। শুক্রবারও এই বেঞ্চেই মামলাটি রয়েছে। এদিন আদালত জানিয়েছে, যে সকল মাইক্রো অবজারভাররা এস আই আর এর কাজ করছিলেন। তারা এখন থেকে আর কোন সিদ্ধান্ত নিতে পারবেন না। তারা শুধু সাহায্য করতে পারবেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ভার ERO ও AEROদের ওপরে।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে বাকি এখনও ৮ দিন। তার আগে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তালিকা বের হওয়ার আগে আদালত কী বলে শুনানি পর্বে সেইদিকেই তাকিয়ে সকলে। 

গত ৪ ফেব্রুয়ারি নিজে সামনের সারিতে থেকে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন সশরীরে হাজির থাকলেও, ৯ ফেব্রুয়ারি সেখানে সশরীরে ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনই এদিনও হাজির হবেন না তিনি। 

নারকেলডাঙার বিজেপি কর্মী খুনের ঘটনায় পরেশ পাল-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

সম্পর্কের টানাপোড়েনের মর্মান্তিক পরিণতি! গৃহবধূকে ধারালো অস্ত্রের কোপ প্রেমিকের

Microsoft Layoff: ফের ৫,০০০ কর্মীকে ছাঁটাই করছে সত্য নাদেলার সংস্থা

রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, ইউক্রেনের ড্রোন হামলায় মৃত্যু বাংলার যুবকের

‘আগে চারটে খুন করেছি,এবার তোমার পালা’ চলন্ত ট্রেনে যাত্রীকে হুমকি খুনির

নদিয়ার কালীগঞ্জে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম-পাথর উত্তেজিত জনতার, নামল কেন্দ্রীয় বাহিনী

তৃণমূলের নাম-প্রতীকের দাবি ঋতব্রতদের, বৃহস্পতিবার ডেকে পাঠালেন জ্ঞানেশ কুমার

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

প্রথমে স্যালুট, পরে বাবার পা ছুঁয়ে প্রণাম, নয়া সেনাপ্রধানের ‘পিতৃভক্তি’ দেখে মুগ্ধ নেটিজেনরা

‘অন্নপূর্ণা যোজনায় ২৬ লক্ষ আবেদন বাতিল,’ জানালেন মুখ্যমন্ত্রী

জায়গা হারালেন অভিষেক, টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে শীর্ষ স্থানে ঈশান কিশন