মেসির দেশের ফুটবল সংস্থার প্রধানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশত্যাগ করতে পারবেন না, মেসির দেশ অর্থাৎ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে এমনটাই নির্দেশ দিল আদালত। শুধু তাঁকে নয় আর্জেন্টিনার একজন বিচারক আরও চারজন কর্তাকে দেশ ছাড়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন। সামাজিক নিরাপত্তায় অনুদানের অপব্যবহারের অভিযোগে সাক্ষ্য দেওয়ার জন্য তাঁদের তলব করা হয়েছে। 

এফএ-র শীর্ষ কর্মকর্তা ক্লদিও তাপিয়ার বিরুদ্ধে এটাই প্রথম আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বর্তমানে তাঁর সম্পদ এবং সংস্থার আর্থিক ব্যবস্থাপনা নিয়ে একাধিক তদন্তের মুখোমুখি হচ্ছেন। আর্থিক দুর্নীতি ও কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে। এই অভিযোগের প্রেক্ষিতে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আর্জেন্টিনা সরকার। প্রায় ১৯ বিলিয়ন ডলার অর্থপাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর আগামী ৫ মার্চ তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে সাক্ষ্য দেওয়ার পরও যদি  বিদেশ সফরে নিষেধাজ্ঞা বহাল থাকে, তাহলে তাপিয়া ২৭  মার্চ কাতারে অনুষ্ঠিত হতে চলা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো ২০২৪ জয়ী স্পেনের মধ্যে পুরুষদের ফাইনালিসিমাতে যোগ দিতে পারবেন না। কোষাধ্যক্ষ পাবলো টোভিগিনো, সেক্রেটারি ক্রিশ্চিয়ান মালাস্পিনা, জেনারেল ডিরেক্টর গুস্তাভো লরেঞ্জো এবং রেসিং ক্লাবের প্রাক্তন সভাপতি ভিক্টর ব্লাঙ্কোকেও সাক্ষ্য দিতে উপস্থিত হতে হবে এবং একই কারণে  তাঁরও দেশ ছাড়তে পারবেন না। 

আরও পড়ুন: খেলা শুরু তারেকের, ভারতীয় বিমান সংস্থার জন্য বন্ধ বাংলাদেশের আকাশ পথ

 ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক মাস আগে ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধানের বিরুদ্ধে এমন আইনি পদক্ষেপ ক্রীড়া মহলে ঝড় তুলেছে। আর্থিক তছরুপের অভিযোগের পর তদন্তকারীরা এই বিষয়টা খতিয়ে দেখছেন যে,  ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে এএফএ তাদের খেলোয়াড় ও কর্মচারীদের পেনশনের অর্থ এবং সরকারি কর যথাযথভাবে পরিশোধ করেছে কি না। এই ঘটনার সূত্রপাত গত বছর থেকে। গত বছরের ডিসেম্বরে,  পুলিশ আচমকা এএফএর সদর দপ্তরে অভিযান চালায়। তবে ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়েছে যে, একটি প্রীতি ম্যাচ আয়োজনকে কেন্দ্র করে জনৈক ব্যবসায়ীর সঙ্গে বিরোধের জেরে তাদের মানহানি করা হচ্ছে। 

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন