সাবধান! ৫টি ভুলে বাতিল হতে পারে ‘যুবসাথী’র আবেদন, ঢুকবে না টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক ‘যুবসাথী’ । রাজ্য সরকার পশ্চিমবঙ্গে বেকার যুবকদের জন্য বড় প্রকল্প ঘোষণা করেছে। যেখানে বলা হয়েছে যোগ্য প্রার্থীদের প্রতি মাসে ১,৫০০ টাকা ভাতা প্রদান করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অন্তর্বর্তী বাজেটে বাংলার যুব সাথী স্কিম ২০২৬-এর ঘোষণা করেন। তবে ছোট একটা ভুলেই আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। তাই এই ফর্ম ফিলাপ করার আগে জেনে নিন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য।  

 রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিশেষ ক্যাম্পের মাধ্যমে গত ১৫-১৬ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।  আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আবেদন পক্রিয়া। প্রথম দিনেই লক্ষাধিক আবেদন জমা পড়েছিল। তবে আপনি যদি সঠিক নিয়ম না মেনে ফর্ম ফিলাপ করেন তাহলে বাতিল হতে পারে ফর্ম। তাই ‘যুবসাথী’র ফর্ম ফিলাপ করার আগে   ৫টি বিশেষ ভুল এড়িয়ে চলুন। 

১.  এই প্রকল্পের অন্যতম প্রধান শর্ত হল আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে। তাই পেশার জায়গায় অনেকেই   ‘Student’ বা ‘ছাত্র’ লিখে ফেলেন। সেই ভুল একেবারেই করবেন না। এটি যেহেতু বেকারদের জন্য করা প্রকল্প তাই ওই জায়গায়   অবশ্যই ‘Unemployed’ বা ‘বেকার’ লিখতে হবে। ছাত্র হিসেবে পরিচয় দিলে আবেদনপত্রটি প্রাথমিক পর্যায়েই বাতিল হতে পারে। 

২.  আবেদনপত্রের নাম এবং পদবি ঠিক রাখতে হবে।   মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেটের তথ্যের সঙ্গে হুবহু মিল থাকতে হবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। স্বামীর পদবি ব্যবহারের পরিবর্তে  মাধ্যমিকের নথিতে থাকা নিজস্ব নাম ও পদবি  ব্যবহার  করতে হবে।   

৩. সঠিক বয়স দিতে হবে।  এই প্রকল্পের আবেদনের জন্য বয়স অবশ্যই হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।   সরকারি নির্দেশিকা অনুযায়ী, ২০২৬ সালের ১লা এপ্রিল তারিখের নিরিখে আবেদনকারীর বয়স গণনা করতে হবে। ফর্মে শুধুমাত্র পূর্ণ বছরটি লিখতে হবে।

৪. বর্তমান শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা বাধ্যতামূলক।  আবেদনকারী বর্তমানে যে পড়াশোনা করছেন, সেটি ফর্মে উল্লেখ করা যাবে না। আপনার  কাছে শেষ যে পরীক্ষার পাসের শংসাপত্র রয়েছে, সেটিকেই সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে দেখাতে হবে এবং সেটাকেই গণ্য করতে হবে। কেউ যদি কলেযে পড়েন তাহলে তাঁর শেষ শিক্ষাগত যোগ্যতা হবে উচ্চ মাধ্যমিক পাশ।  

৫. ছবি ও স্বাক্ষর উপযুক্ত হতে হবে।  আবেদনপত্রে ছবি লাগানোর পর তার ওপর অবশ্যই আড়াআড়িভাবে সই করতে হবে। অর্থাৎ সইটি ছবির কিছু অংশ এবং ফর্মের সাদা অংশ জুড়ে থাকবে, সই ছাড়া ছবি থাকলে আবেদন বাতিল হতে পারে। এছাড়া প্রতিটি জমা দেওয়া নথির ফটোকপিতে ‘Self-attested’ বা স্ব-প্রত্যয়িত স্বাক্ষর থাকা বাধ্যতামূলক।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই