Loading live market data...
Loading active stocks...
Connecting...

মার্চে কবে শুরু মল মাস? মীন রাশিতে সূর্যের প্রবেশের সঙ্গে সঙ্গেই নিষিদ্ধ এই কাজ…

Share:

নিজস্ব প্রতিনিধি : মার্চ মাসে সূর্য প্রবেশ করবে মীন রাশিতে। তারপরেই শুরু হবে মলমাস। মীন সংক্রান্তি থেকে মলমাসের সূচনা হয়। একমাস ধরে এটি চলবে। মলমাসের সময়ে সব রকমের শুভ কার্যকলাপ নিষিদ্ধ। এই সময়ে ভালো বা শুভ কাজ করা উচিৎ নয়। কবে থেকে শুরু হতে চলেছে মল মাস, আর কবেই বা শেষ হচ্ছে মল মাস, জেনে নিন। বছরে দুইবার মলমাস আসে। একটি মার্চ-এপ্রিল, আর একটি নভেম্বর ডিসেম্বরে। সূর্যদেব যখন বৃহস্পতি, ধনু বা মীন রাশিতে গোচর করেন, তখন মলমাস শুরু হয়। মার্চ বা এপ্রিলের মল মাস শুরু হয় মীন সংক্রান্তি দিয়ে। অন্যদিকে, নভেম্বর বা ডিসেম্বরের খরমাস শুরু হয় ধনু সংক্রান্তি দিয়ে।

জানা গিয়েছে, সূর্য বর্তমানে কুম্ভ রাশিতে গমন করছে। সূর্যের মীন রাশিতে প্রবেশ হবে আগামী ১৫ মার্চ। এদিন  ভোর ১:০৮ মিনিটে মীন রাশিতে ঢুকবে সূর্য। সেই সময়টি সৌর মীন সংক্রান্তি হবে। তখন থেকে শুরু হবে মার্চের মল মাস। ১ মাস ধরে সেটি চলবে।সূর্য যখন একমাস পরে মীন রাশি ত্যাগ করে মেষে প্রবেশ করবে, তখন শেষ হবে মল মাস। অর্থাৎ ১৪ এপ্রিল সকাল ৯.৩৮ মিনিটে মেষ রাশিতে প্রবেশ করবে সূর্য। তখন হবে সূর্যের মেষ সংক্রান্তি। এই একমাস সব ধরনের শুভ কাজ থেকে দূরে থাকাই ভাল। এই সময় গৃহস্থালি, বিবাহ, বাগদান, বিদায়, মাথা মুণ্ডন, পবিত্র সুতোর অনুষ্ঠান নিষিদ্ধ। এই সময় লোকেরা কোনও নতুন কাজ করা থেকে বিরত থাকে। এই সময় তারা কোনও ব্যবসা শুরু করে না। কোনও নতুন প্রকল্প গ্রহণ করে না।

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, সূর্য যখন ধনু বা মীন রাশিতে প্রবেশ করে তখন এর গতি কমে যায়। সূর্য গ্রহদের রাজা। এর শুভ কাজ করার জন্য উচ্চ অবস্থানে থাকতে হয়। তাই এই সময় শুভ কাজ নয়। বলা হয়, এই সময় ৭টি ঘোড়া করে সূর্যদেব বিশ্ব ভ্রমণ করেন। সেই কারণে রথের ঘোড়াগুলি ক্লান্ত হয়ে পড়ে। তাই তাদের বিশ্রাম দেওয়ার জন্য তিনি রথে দুটি গাধা সংযুক্ত করেন। গাধার গতি ধীর হয়। এই কারণে এই সময়ে সূর্য দেবতার গতি কিছুটা কমে যায়।

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি

এখনও একটি গুলি বার করা যায়নি,  কেমন আছেন চন্দ্রনাথের গাড়ির চালক বুদ্ধদেব?

‘কোহলির থেকে শিখুন’, রোহিত-সূর্যকুমারের ফিটনেস নিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটারের মন্তব্যে বিতর্ক

১৭৯৫ বার ‘আই লাভ ইউ’, ১২ বছরের চ্যাট এক ফ্রেমে এনে স্ত্রীকে বিশেষ উপহার স্বামীর

উপনির্বাচনে প্রার্থী ঘোষণা, রেজিনগর আসন ছেলেকে দিয়ে নওদায় থাকছেন হুমায়ুন

‘দেড় মাসের আলাপ’, শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন মাফিন

বিলাসবহুল ফরচুনার গাড়িতে চেপে ডাকাতি, গুজরাতে দেওর-বৌদির কুকর্ম ফাঁস

সুব্রত গুপ্ত ও এনকে মিশ্রকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল কমিশন

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

‘আপনি হারেননি’‌, কালীঘাটে মমতার সঙ্গে দেখা করে বার্তা অখিলেশের

SIR-এর ট্রাইব্যুনালে ধাক্কা! সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি টিএস শিবজ্ঞানম

শুভেন্দুর আপ্ত–সহায়ককে টার্গেট কেন? চন্দ্রনাথ হত্যাকাণ্ডে এল চাঞ্চল্যকর তথ্য