এই মুহূর্তে

ফুলহার নদীর বালি চুরি, রাতের অন্ধকারে কাটা হচ্ছে বালি

নিজস্ব প্রতিনিধি: রতুয়া: ফুলহার নদীর বালি চুরি। বিঘার পর বিঘা নদীর পাড় কেটে চুরি হচ্ছে বালি। রাতের অন্ধকারে চুরি করা হচ্ছে বালি। আর অভিযোগ এই চুরির মুল কান্ডারী নাকি তৃণমূলের মালদা জেলার রতুয়ার বিধায়ক সমর মুখ্যার্জী(MLA Samar Mukherjee)। শুধু তাই নয়, এই নদীর বালি চুরির সাথে নাম জড়িয়েছে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির ছেলে তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধক্ষ্য রিয়াজুল করিম বক্সির(Rizaul Karim Bakshi) নাম। যা ঘিরে তোলপাড় জেলার রাজনীতি। যদিও বিধায়ক সমর মুখ্যার্জী বিজেপির অপ্রচার বলে বিষয়টি উড়িয়ে দিয়েছেন।মালদার রতুয়া (Ratua)১ নং ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েতের শিবপুর ঘাটে চলছে বালি পাচার। বিগত দুই তিন দিন ধরে স্থানীয়রা বালিভর্তি গাড়ি আটকও করেছে।

নদীর ধারে বালি,মাটি কেটে পাচারের অভিযোগ তুলে বিজেপি পরিচালিত কাহালা গ্রাম পঞ্চায়েত প্রধান বিডিও(BDO) ও জেলা শাসককে(DM) লিখিত অভিযোগ করেছেন। যদিও মাটি কাটার অনুমতি রয়েছে বলে দাবি বিধায়ক সমর মুখ্যার্জীর। কিন্তু এইভাবে মাটি কাটলে বন্যার সময়ে সমস্ত কিছু তলিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা শেখ জাহাঙ্গীরের অভিযোগ,’ভোটের টাকা জোগাড় করার জন্য তৃণমূল নেতারা এই ধরনের ঘৃণ্য কাজ করছেন। রাতের অন্ধকারে তৃণমূল বিধায়কের মদতে জেসিপি দিয়ে মাটি কেটে ভিন রাজ্যে পাচার করছে। আমরা চাই দ্রুত এই মাটি পাচার বন্ধ হোক।’

স্থানীয় বাসিন্দা লাল মোহম্মদের অভিযোগ,’নিজেদের লাভে বিধায়ক সহ তৃণমূল নেতারা মাটি পাচার করতে সাহায্য করছেন। নদী তীরবর্তী এলাকার মাটি এইভাবে পাচার হলে নদী ভাঙনে আমরা সবাই তলিয়ে যাব।’রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখ্যার্জীর দাবী সবই বিজেপির অপ্রচার। তিনিও নদীর মাটি,বালি কাটার বিরুদ্ধে। তাঁর দাবী সরকারি রাজস্ব দিয়ে এই নদীর বালি,মাটি কাটা হচ্ছে।বিধানসভা নির্বাচনের আগে নদীর বালি চুরি অভিযোগে রতুয়ার বিধায়ক সহ তৃণমূলের জেলা সভাপতির ছেলের নাম জড়িয়ে ময়দানে রীতিমত ঝাঁপিয়ে পড়েছে স্থানীয় বিজেপি নেতারা । আর যা নিয়ে সরগরম হয়ে উঠেছে মালদার রতুয়ার রাজনীতি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষ, মধ্যস্থতা করতে গিয়ে জখম ২ অধ্যাপক

‘‌আমি আর ডাবগ্রাম–ফুলবাড়ি থেকে দাঁড়াচ্ছি না’‌, তাহলে কোন কেন্দ্রে?‌ জানিয়ে দিলেন গৌতম

গাইঘাটায় রাস্তার আলো জ্বালাতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ, ধৃত ২

উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাৎ সিউড়ির গার্লস হাই স্কুলে হাজির জেলাশাসক

‘‌এবার দল সিদ্ধান্ত নেবে’‌, প্রতীক উর ইস্যুতে ঢোঁক গিলেও অহংকারী মেজাজ সেলিমের

ভূমিহীন চাষি ও ক্ষেতমজুরদের জন্যও এবার ‘কৃষকবন্ধু’, বড় ঘোষণা রাজ্য সরকারের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohammedan SC vs FC Goa 0 - 2
Goals
Goal at 4' & 32'
Live Score 0 - 2
Match Status Ayush Dev Chhetri (FC Goa) Yellow Card at 25'
Powered by Ei Muhurte