ফাঁকা ড্রপ বক্সে গড়াগড়ি খাচ্ছে কয়েকটা চিঠি, বিজেপিতে ভাটার টান

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল তৃণমূল ও বিজেপির মধ্যে। বাংলা দখলের স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ দিল্লির শীর্ষ নেতারা। নির্বাচনের আগে পর্যন্ত বাংলায় লেগেই ছিল কেন্দ্রীয় নেতাদের আনাগোনা। একাধিক সমীক্ষা বলেছিল বাংলায় হতে চলেছে পরিবর্তন। তবে সে সব কিছুই হয়নি। বিজেপিকে রাজনীতির চালে মাত দিয়ে ফের ক্ষমতায় ফিরেছিল বাংলার শাসক দল তৃণমূল। আবারও দোরগোড়ায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। তবে এবারের ছবিটা একেবারেই আলাদা। মোদি-শাহ আনাগোনা শুরু করলেও বিজেপি যেন ঝিমিয়ে পড়েছে। লড়াই করার উৎসাহ দেখা যাচ্ছে না বঙ্গ বিজেপির কর্মীদের মধ্যে। শুধু তাই নয় ২০২১ সালে যেখানে দল বদলের ও গেরুয়া শিবিরের প্রার্থী হওয়ার জন্য হিড়িক পড়ে গিয়েছিল এবারে সেই উচ্ছ্বাস নেই। বিজেপিতে যোগদান তো কেউ করছেন না উল্টে প্রার্থী হওয়ার জন্যও নাকি কেউ আগ্রহ দেখাচ্ছেন না। এমনটাই খবর বিজেপির অন্দরে। সূত্রের খবর, বিজেপির ড্রপ বক্সে যেখানে গত বিধানসভা নির্বাচনের সময় উপচে পড়েছিল সেখানে এবারে মাত্র কয়েকশো আবেদন পত্র জমা পড়েছে। 

বলা ভালো ২০২১ সালে বিজেপিতে যেন যোগদান মেলা বসেছিল। সমাজের সব স্তরের মানুষ যোগ দিচ্ছিলেন বিজেপিতে। এতটাই চাপ ছিল যে সেই সময়ের রাজ্যসভাপতিকে প্রতিদিন আলাদা করে কর্মসূচি করতে হয়েছে। ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির ড্রপ বক্সেই আবেদনের সংখ্যা ছিল ১৭ হাজারের উপর। ২০১৯ লোকসভা ভোটে এই সংখ্যাটা ছিল ২০ হাজারের বেশি। এবার সেই সংখ্যা একেবারেই তলানিতে। এই অবনতি সম্পর্কে বঙ্গ বিজেপির এক প্রবীণ কার্যত স্বীকার করে নিয়েছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সঙ্গে তাঁদের হিন্দিভাষী নেতারা পাল্লা দিতে পারছেন না। শুধু তাই নয় রাজ্য সরকার যেভাবে বাংলার মানুষের জন্য একের পর এক জনমুখী প্রকল্প চালু করছেন তার সঙ্গে পাল্লা দিতে পারছেন না কেন্দ্র বা রাজ্যের বিজেপি নেতারা। তিনি এটাও মেনে নিয়েছেন বাংলার রাজনীতিতে বাকি দলগুলির থেকে এগিয়ে রয়েছে শাসক দলই।

প্রসঙ্গত, বাজেট ঘোষণার পর থেকেই বিজেপি নেতা কর্মীদের মধ্যে গাছাড়া ভাব দেখা দিয়েছে। কেন্দ্রের পেশ করা বাজেট নিয়ে প্রচারে নামার নির্দেশ উপর মহল থেকে দেওয়া হলেও তা নিয়ে মানুষের দরবারে যেতে চাননি বিজেপি নেতাদের অনেকেই। শুধু তাই নয় বাংলার নির্বাচনের জন্য ভিন রাজ্য থেকে পর্যবেক্ষক আনাতেও বাংলার পদ্ম শিবিরের অনেকেই খুশি নয়। সূত্রে খবর, কেন্দ্রের শীর্ষ নেতারা যেভাবে ভোট করাতে চাইছেন তাতে বঙ্গ বিজেপির একাংশ অসন্তুষ্ট।  

 

 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার