রঘুনাথগঞ্জে শিশুদের ওপর চলল গুলি, গ্রেফতার প্রাথমিক শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বাড়ির সামনে খেলতে থাকা শিশুদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি রঘুনাথগঞ্জ থানার বানিপুর এলাকায়। এই ঘটনায় এক শিশু আহত হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সমীর কুমার মণ্ডল। তিনি ওমরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অভিযোগ, প্রতিদিনের মতো কয়েকজন শিশু তাঁর বাড়ির সামনের ফাঁকা জায়গায় খেলছিল। খেলতে গিয়ে মাঝেমধ্যে বল শিক্ষকের বাড়ির ভিতরে ঢুকে পড়ত। বিষয়টি নিয়ে আগে থেকেই শিশুদের ওই জায়গায় খেলতে নিষেধ করেছিলেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, নিষেধ অমান্য করে শিশুরা আবারও সেখানে খেলতে শুরু করলে ক্ষুব্ধ হয়ে সমীরবাবু বন্দুক থেকে গুলি চালান। অভিযোগ, চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে এক কিশোরের হাতে গুলি লাগে। তাকে দ্রুত উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন।আহত শিশুর পরিবারের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই গুলি চালানো হয়েছে। তবে ধৃত শিক্ষকের দাবি, তিনি কেবল ভয় দেখানোর জন্য গুলি ছুড়েছিলেন, কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না।

ঘটনার খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। তাঁর বাড়ি থেকে একটি বন্দুক উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সেটি একটি এয়ারগান হতে পারে। অস্ত্রটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে