বাংলা দখলে মরিয়া শাহ, ভোটের আগে আসছে ৪৮০ কোম্পানি আধা সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি : শিয়রে বিধানসভা নির্বাচন। তার নির্ঘণ্ট ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী! প্রায় ৫০০ কোম্পানি বাহিনী আসছে। জানা গিয়েছে, প্রথম ধাপে ১ মার্চ রাজ্যে ২৪০ কোম্পানি বাহিনী আসতে চলেছে। দ্বিতীয় ধাপে ১০ মার্চ আরও ২৪০ কোম্পানি আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী।

সূত্রের খবর, ভোট ঘোষণার আগেই রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। নির্ঘন্ট ঘোষণার আগে দুই ধাপে আসতে চলেছে তাঁরা। আগেই এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হওয়ার কথা বলা হয়েছিল। এসআইআর আবহে রাজ্যের বেশ কিছু জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমস্যা তৈরি হতে পারে। সেই কারণে আগাম ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে। SIR- চলাকালীন বিক্ষিপ্ত অশান্তি ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। আইন-শৃঙ্খলা নিয়ে কোনওরকম ঝুঁকে নিতে নারাজ কমিশন।  তারজেরে বাহিনী মোতায়নের পরিকল্পনা করছে কমিশনের। রাজ্যের আইনশৃঙ্খলাকে সামনে রেখেই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। স্পর্শকাতর এলাকাগুলোতে মোতায়েন করা হতে পারে বাহিনী।

জানা গিয়েছে, প্রায় ৫০০ কোম্পানি বাহিনী আসতে চলেছে রাজ্যে। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পরে রাজ্যে আইনশৃঙ্খলার পরিস্থিতির জন্য এই সিদ্ধান্ত। কত সংখ্যক বাহিনী আনা হবে, তার রূপরেখা ঠিক করা হয়েছে। কোনওরকম ঝুঁকি না নিয়ে বাহিনী আনার পক্ষে কমিশন।  ১ মার্চ আসতে চলেছে ২৪০ বাহিনী। ১০ মার্চ আরও ২৪০ বাহিনী। এসআইআর আবহে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে উত্তর ২৪ পরগগনার বাদুড়িয়া, মুর্শিদাবাদে অশান্তি ছড়িয়েছে। জানা গিয়েছে, মুখ্য নির্বাচনী আধিকারিক ও ডিজিপির সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে, কোন জেলায় কত সংখ্যর বাহিনী মোতায়েন করা হবে। তবে স্পর্শকাতর এলাকায় মোতায়েন হবে বাহিনী। 

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদিয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা