৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৬ মার্চ মহাকাশে পাড়ি দেবে ‘আর্টেমিস–২’

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ অর্ধশতাব্দীরও বেশি বিরতির পর আবারও মানুষকে চাঁদের কক্ষপথে পাঠাতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থার ঘোষণা অনুযায়ী, আগামী ৬ মার্চ ফ্লোরিডার  কেনেডি স্পেস সেন্টার থেকে ঐতিহাসিক আর্টেমিস II মিশনের রকেট উৎক্ষেপণ করা হবে। ১৯৭২ সালে অ্যাপোলো 17 -এর পর এই প্রথম মানুষ চাঁদের কক্ষপথে ফিরতে চলেছে।

প্রায় ১০ দিনের এই অভিযানে চার নভোচারী—রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডার জেরেমি হ্যানসেন—চাঁদের চারপাশে ‘ফিগার-এইট’ পথে ঘুরে তথ্য সংগ্রহ করবেন। যদিও তারা চাঁদের মাটিতে নামবেন না, তবু দূরবর্তী পাশ অতিক্রমের সময় নতুন দূরত্বের রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে।

উৎক্ষেপণের আগে নাসা সফলভাবে ‘ওয়েট ড্রেস রিহার্সাল’ সম্পন্ন করেছে। রকেটে ৭ লাখ গ্যালনেরও বেশি তরল জ্বালানি ভরে পূর্ণ মহড়া চালানো হয়। প্রথম দফায় হাইড্রোজেন লিকের সমস্যা দেখা দিলেও দ্বিতীয় পরীক্ষায় তা সমাধান করা সম্ভব হয়েছে। নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান একে চাঁদে আমেরিকার প্রত্যাবর্তনের বড় পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।

এই মিশনকে ভবিষ্যতের মঙ্গল অভিযানের প্রস্তুতি হিসেবেও দেখা হচ্ছে। আর্টেমিস–২ সফল হলে পরবর্তী ধাপ আর্টেমিস  III-এ মানুষকে চাঁদের মাটিতে নামানোর পরিকল্পনা রয়েছে ২০২৭ বা ২০২৮ সালে। একই সময়ে চিনও ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নিয়েছে, ফলে মহাকাশ প্রতিযোগিতা নতুন মাত্রা পাচ্ছে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে