পাঁচ লাখ টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও বিজেপি বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কথায় বলে, ‘চোরের দশদিন আর গৃহস্থের একদিন’। দীর্ঘদিন ধরেই সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে উ‍ৎকোচ বাবদ টাকা হাতিয়ে চলছিলেন বিজেপির বিধায়ক মশায়। তবে শেষ রক্ষা হল না। লোকায়ুক্তের বিছানো ফাঁদে পা দিয়ে পাঁচ লাখ টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতেই পাকড়াও হলেন বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি। শুধু বিধায়ক নয়, তার দুই চ্যালাকেও পাকড়াও করা হয়েছে। তিন জনের বিরুদ্ধেই মামলা রুজু করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) কর্নাটক লোকায়ুক্তের (লোকপাল) এক মুখপাত্র জানিয়েছেন, ‘গডগ জেলার চিঞ্চোলির বাসিন্দা তথা ক্ষুদ্র সেচ দফতরের ঠিকাদার বিজয় পূজার সম্প্রতি অভিযোগ করেন, শিরাহাট্টির বিজেপি বিধায়ক চন্দ্র লামানি ও তার দুই ব্যক্তিগত সহকারী কাজ পাইয়ে দেওয়ার নামে ১১ লাখ টাকা ঘুষ চেয়েছে। পাঁচ লক্ষ টাকা অগ্রিম দিতে বলেছে।’

অভিযোগ পাওয়ার পরেই বিজয় পুজারকে লোকায়ুক্ত আধিকারিকরা নির্দেশ দেন, তিনি যেন ওই টাকা নিয়ে বিজেপি বিধায়কের কাছে পৌঁছে যান। টাকা নেওয়ার জন্য লোকায়ুক্ত আধিকারিকদের শিখিয়ে দেওয়া একটি নির্দিষ্ট স্থানে বিজেপি বিধায়ককে আসতে বলেন ঠিকাদার বিজয়। পাশাপাশি স্থানীয় পুলিশ আধিকারিকদেরও বিষয়টি জানিয়ে দেওয়া হয়। টাকা নেওয়ার সময়েই হাতেনাতে পাকড়াও করা হয় বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি ও তার দুই ব্যক্তিগত সহকারীকে। ঘুষ নেওয়ার অভিযোগে শিরাহাট্টির বিজেপি বিধায়কের বিরুদ্ধে ১৯৮৮ সালের ৭ এ ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি–অমিত শাহরা যেখানে দুর্নীতির বিরুদ্ধে গলার শিরা পুলিয়ে কথা বলছেন, সেখানে দলেরই এক বিধায়কের পাকড়াওয়ের ঘটনায় যথেষ্টই অস্বস্তিতে পড়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব।

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ