মাঠে গড়াল না বল, প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল সুপার এইটে পাক-নিউজিল্যান্ড ম্যাচ

Share:

 নিজস্ব প্রতিনিধি, কলম্বোয়: জিম্বাবোয়ে-আয়ারল্যান্ডের পর এবার প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচ। শনিবার (২১ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও নিউজিল্যান্ড। টস হলেও প্রবল বৃষ্টিতে খেলাই শুরু করা গেল না। ফলে ভাগাভাগি করে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল দুই দলকে। এদিন ম্যাচ ভেস্তে যাওয়ার পরে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি কলম্বোয় ম্যাচের আয়োজন করে ভুল করল আইসিসি?

এদিন কলম্বোয় বৃষ্টির পূর্বাভাস ছিলই। তবে নির্ধারিত সময়েই হয়ে গিয়েছিল টস। আর টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা। বড় রান করার জন্য দলে ব্যাটারদের সংখ্যা বাড়িয়েছিলেন তিনি। ভারতের বিরুদ্ধে জঘন্য ব্যাটিংয়ের দায়ে গ্রুপ লিগের শেষ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে বাদ গিয়েছিলেন বাবর আজম। এদিন তাঁকে প্রথম একাদশে ফেরানো হয়। তবে শাহিন আফ্রিদি ছিলেন না। মাত্র দু’জন পেসারকে নিয়ে দল সাজিয়েছিল পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

টসের খানিক বাদেই কলম্বোর আকাশ কালো হয়ে আসে। শুরু হয় ঝাঁপিয়ে বৃষ্টি। প্রবল বৃষ্টির হাত থেকে বাঁচতে পিচ ঢেকে দেওয়া হয়। বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে থাকেন আম্পায়াররা। তবে বৃষ্টি থামার কোনও লক্ষণই দেখা যায়নি। শেষ পর্যন্ত সোয়া নয়টা নাগাদ খেলা পরিত্যক্ত হওয়ার কথা জানানো হয়। ম্যাচ না হওয়ায় দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। কিন্তু পয়েন্ট পেলেও স্বস্তিতে নেই। কেননা, এক পয়েন্ট নষ্ট বড় হয়ে দাঁড়াতে পারে শেষ চারে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে।

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের