রামপুরহাটে বিজেপির নব নির্বাচিত যুব সভাপতিকে অস্ত্র দিয়ে সংবর্ধনা

Share:

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: অস্ত্র দিয়ে সংবর্ধনা। এবার বিজেপির নবনির্বাচিত যুব সভাপতিকে দেওয়া হল অস্ত্র।নব নির্বাচিত বিজেপি বীরভূম সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি সমরেশ ঘোষকে (Samaresh Ghosh)পুষ্প স্তবকের পাশাপাশি তরোয়াল (Sword)হাতে তুলে দিয়ে সম্বর্ধনা দিলেন বিজেপির যুব মোর্চার কর্মীরা। শনিবার বিকেলে রামপুরহাট দলীয় কার্যালয়ে নব নির্বাচিত যুব সভাপতিকে সম্বর্ধনা দেওয়া হয়। অস্ত্র দেশ রক্ষায় লড়াইয়ের সরঞ্জাম এটা একটা প্রতীক বলে দাবি করেন নব নির্বাচিত যুব মোর্চার সভাপতি। আগামী দিন এই কর্মীদের নিয়ে লড়াইয়ের ময়দানে রাজনৈতীক লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেন।

তাই একদিকে দেশের সংস্কৃতি পরিচালনায় শাস্ত্র এবং অপরদিকে দেশ রক্ষায় অস্ত্র ,পুষ্প স্তবকের পাশাপাশি এই দুটোই তার হাতে তুলে দেন বিজেপি কর্মীরা। সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য একাধিক জেলায় যুব সভাপতি পদে ব্যাপক রদবদল ঘটান। একাধিক জেলাতে নতুন মুখ নিয়ে আসা হয় যুব মোর্চার সভাপতি পদে। বীরভূম জেলাতেও যুব সভাপতি পদে নিয়ে আসা হয় সমরেশ ঘোষকে।

সামনেই বিধানসভা নির্বাচন। আসন্ন ভোটে মাঠে ময়দানে যুব শক্তিকে একত্রিত করতে এবং গেরুয়া শিবিরে জোয়ার আনতে যুব সভাপতিদের রদবদল ঘটান বঙ্গের রাজ্য সভাপতি। অনুব্রত মণ্ডলের গড় বলে পরিচিত বীরভূম আসন্ন বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের সঙ্গে ভোট লড়াইয়ে জোরদার মোকাবেলা করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। নবনির্বাচিত জেলার মোর্চা যুব সভাপতিকে হাতে শাস্ত্রের পাশাপাশি অস্ত্র তুলে দিয়ে তারই ইঙ্গিত দিলেন বিজেপি কর্মীরা এমনটাই ধারণা রাজনৈতিক মহলের।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার