আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

১৬ বছরের নীচে স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা?অন্ধ্রপ্রদেশের পথে হাঁটতে চলেছে কর্নাটক

নিজস্ব প্রতিনিধিঃ ডিজিটাল যুগে কিশোরদের জীবনে স্মার্টফোন যেন নিত্যসঙ্গী। তবে সেই নির্ভরতার অন্ধকার দিক নিয়েই এবার সরব কর্নাটক সরকার। সোশ্যাল মিডিয়া আসক্তি, মানসিক স্বাস্থ্যের অবনতি এবং পড়াশোনায় মনোযোগ কমে যাওয়ার মতো একাধিক উদ্বেগ সামনে আসায় ১৬ বছরের কম বয়সিদের মোবাইল ফোন ব্যবহার সীমিত করার প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে এই প্রসঙ্গ তোলেন এবং সম্ভাব্য সিদ্ধান্তের বাস্তবতা ও প্রভাব নিয়ে তাদের মতামত চান। সরকারের বক্তব্য, অপ্রাপ্তবয়স্কদের সুস্থ বিকাশ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, কিশোর-কিশোরীদের মধ্যে নেশা এবং সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত আসক্তির প্রবণতা বাড়ছে। অস্ট্রেলিয়া ও ইউরোপের কিছু দেশের পদক্ষেপের উদাহরণ টেনে তিনি জানান, ১৬ বছরের কম বয়সিদের ক্ষেত্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ভাবনা শুধুমাত্র অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, প্রাপ্তবয়স্কদের ওপর নয়।
রাজ্য সরকারের মতে, অতিরিক্ত স্ক্রিন টাইমের ফলে পড়াশোনায় মনোযোগ কমে যাচ্ছে, আচরণগত পরিবর্তন দেখা দিচ্ছে এবং মানসিক স্বাস্থ্যের সমস্যা বাড়ছে। অবাধ স্মার্টফোন ব্যবহারের কারণে অনেক কিশোর ক্ষতিকর কনটেন্টের সংস্পর্শে আসছে, এমনকি কিছু ক্ষেত্রে মাদক চক্রের সঙ্গেও যুক্ত হয়ে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে কীভাবে এই বিধিনিষেধ কার্যকর করা সম্ভব, তা নিয়ে বিশদ পর্যালোচনা চলছে। প্রয়োজনে পড়াশোনার স্বার্থে কিছু ব্যতিক্রম রাখা হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষাবিদ ও অন্যান্য সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে সরকার। উল্লেখ্য, গত মাসেই অন্ধ্রপ্রদেশ সরকারও শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর বিধি আনার ইঙ্গিত দিয়েছে এবং বিদ্যমান আইন খতিয়ে দেখতে একটি মন্ত্রিসভা গোষ্ঠী গঠন করেছে।

Published by:

Share Link:

More Releted News:

চলন্ত বিমানের জানলা খুলে ঝাঁপ যাত্রীর, চেন্নাই বিমানবন্দরের ঘটনা শুনলে চমকে যাবেন

রিলস বানাতে গিয়েই বিপদ! জলের ট্যাঙ্কে ১৬ ঘণ্টা আটকে থাকা শিশুদের উদ্ধার করল বায়ুসেনা

ঘোড়া-হেলিকপ্টার নয়, ৭৩ বছর বয়সে পায়ে হেঁটে কেদারনাথে পৌঁছলেন বৃদ্ধা

টিভি-ফ্যান থেকে মোবাইল চার্জার, অটোতে উঠলেই মিলবে ভিআইপি ট্রিটমেন্ট! ভাইরাল ভিডিও

ফেসবুক থেকে প্রেম, প্রেমিকার নির্দেশে স্ত্রীর সঙ্গে যা করলেন জওয়ান শুনে শিউরে উঠবেন

একই ঘর থেকে উদ্ধার ৫টি দেহ! অভিযুক্ত স্বামীর কীর্তি শুনলে শিউরে উঠবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ