বসন্তে রোগ এড়াতে পাতে রাখুন তেঁতুলের এই রেসিপি, বাড়বে রোগপ্রতিরোধ ক্ষমতাও!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বসন্ত মানেই শুধু ফুল আর মিষ্টি হাওয়া নয়, সঙ্গে আসে ঋতুবদলের ধাক্কাও। কখনও গরম, কখনও হালকা ঠান্ডা-এই ওঠানামার মাঝেই সর্দি-কাশি, জ্বর, এমনকি পক্সের মতো রোগও মাথাচাড়া দিয়ে ওঠে। তাই এই সময় খাবারদাবারে সচেতন হওয়া জরুরি। অনেকেই নিমপাতা বা সজনে ফুল খান শরীর ভালো রাখতে। তবে বসন্তে সুস্থ থাকার আরেকটি সুস্বাদু উপায় হতে পারে তেঁতুল দিয়ে রান্না।

তেঁতুলে রয়েছে ভিটামিন সি, যা শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। টক স্বাদের এই উপাদান শরীরকে ঠান্ডা রাখতেও সহায়ক। তাই শুধু ফুচকার জলে নয়, বসন্তের পাতে রাখতে পারেন ছোট মাছের তেঁতুল টক। কাচকি, মৌরলা বা অন্যান্য ছোট মাছ দিয়ে সহজেই বানানো যায় এই হালকা ও স্বাস্থ্যকর পদ।

তেঁতুল দিয়ে ছোট মাছের টক: রেসিপি

উপকরণ:

•২০০ গ্রাম ছোট মাছ

•৫টি কাঁচা তেঁতুল

•২ টেবিল চামচ সর্ষের তেল

•১ চা চামচ গোটা সর্ষে

•২টি শুকনো লঙ্কা

•১ চা চামচ হলুদ গুঁড়ো

•স্বাদমতো নুন ও চিনি

•ইচ্ছেমতো রাঙা আলু/মুলো/বড়ি

প্রণালী:

1. মাছ পরিষ্কার করে নুন ও হলুদ মাখিয়ে হালকা ভেজে নিন।

2. তেঁতুল এক কাপ জলে ভিজিয়ে রেখে হাত দিয়ে কচলে রস বের করুন।
3. 3. চাইলে কাটা সবজি ও বড়ি আলাদা করে ভেজে রাখুন।

4. কড়াইয়ে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা ও সর্ষে ফোড়ন দিন।

5. তেঁতুলের জল, ভাজা মাছ ও সবজি যোগ করুন।

6. নুন-চিনি দিয়ে প্রয়োজনমতো জল মিশিয়ে ঢেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিন।

7. ঝোল ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।

বসন্তে হালকা, টক ও পুষ্টিকর এই মাছের টক আপনার রসনাতেও আনন্দ দেবে, শরীরকেও রাখবে সতেজ।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য