কাঁথিতে গৃহ সম্পর্ক অভিযানে বেরিয়ে বিজেপি বিধায়ক গ্রামবাসীদের ঝাঁটা বিক্ষোভের মুখোমুখি

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঁথি: পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথিতে বিজেপির মিছিলকে লক্ষ্য করে ঝাঁটা হাতে বিক্ষোভ স্থানীয়দের।উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রে(Uttar Kanthi assembly ) বিজেপির পক্ষ থেকে গৃহ সম্পর্ক অভিযান চলার সময় গ্রামের রাস্তা ধরে উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুমিতা সিনহা ও তার কয়েকশো কর্মী-সমর্থক যখন বাইক মিছিল করে যাচ্ছিলেন সেই মিছিলকে লক্ষ্য করে কিছু গ্রামবাসী ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান।এই ব্যাপারে এলাকার বিধায়ক সুমিতা সিনহার দাবি যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা লুঙ্গি বাহিনী ।তারা প্রকৃত রাষ্ট্রবাদী ।যদি হতো তাহলে তাঁরা এই বিক্ষোভ দেখাতো না। এর পেছনে বিরোধীদের উস্কানি রয়েছে। একে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি।

বাড়ি বাড়ি গিয়ে গ্রামের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে বিজেপি শুরু করেছে গৃহ সম্পর্ক অভিযান। রবিবার দুপুরে কাঁথিতে বিজেপির বিধায়ক সুমিতা সিনহা(Sumita Sinha) এই অভিযানে অংশগ্রহণ করেন। সেই সময়  কাঁথি তিন নম্বর ব্লকের ভাজা চাউলী গ্রাম পঞ্চায়েতের পশ্চিম হরিণা পাশদলবাড় এলাকায় ঝাঁটা হাতে  মহিলারা রুখে দাঁড়ান বিজেপি বিধায়কের পথ। গ্রামবাসী মহিলাদের অভিযোগ কয়েক মাস ধরে এস আই আর কে কেন্দ্র করে চরম হেনস্থার শিকার হতে হচ্ছে তাদের । বিজেপি কর্মীদের সেই সময় পাশে তাঁরা পাননি। তাঁদের দাবি, বিজেপি বিধায়ককে গৃহ সম্পর্ক অভিযান চালানোর আগে এই সকল প্রশ্নের উত্তর দিতে হবে।

গ্রামের ঢালাই রাস্তা ধরে বিজেপি যখন বাইক মিছিল করছিল সেই সময় রবিবার দুপুরে ঝাঁটা হাতে রাস্তায় বেরিয়ে গ্রামের মহিলারা বিক্ষোভ দেখাতে থাকেন। বিধায়কের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা মহিলাদের সামনে থেকে বিধায়ককে সরিয়ে অন্য রাস্তা দিয়ে নিয়ে যান। এই প্রসঙ্গে বিধায়ক সুমিতা সিনহা বলেন, এস আই আর হওয়ায় ওদের গায়ে খুব জ্বালা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভুল বুঝানো হচ্ছে ।যখন বিজেপি ক্ষমতায় আসবে তখন ওরা থাকবেন ।ওদের কিভাবে ট্যাকেল করতে হয় সেটা বিজেপি নেতৃত্ব জানে।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা