সেনাকে ফাঁকি দিয়ে ২০ বার পালিয়ে গিয়েছিল, শেষ পর্যন্ত গুলিতে ঝাঁঝরা জয়েশ জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, রবিবার জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে তিন সন্ত্রাসবাদী নিহত হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। তাদের মধ্যে জয়েশ–ই–মহম্মদের অন্যতম মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী সাইফুল্লাহও রয়েছে। আর সে দু’‌বছর ধরে ওই এলাকায় সক্রিয় ছিল। সাইফুল্লাহর নিকেশকে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। কারণ এর আগে ২০ বার নিরাপত্তা বাহিনীকে চোখে ধূলো দিয়ে চম্পট দেওয়ার ইতিহাস আছে। জম্মু–কাশ্মীরের চাটরু বেল্টের পাসারকুট এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ এবং সিআরপিএফের যৌথ বাহিনী। এই অভিযানের নাম ছিল ‘‌অপারেশন ত্রসী–ওয়ান’‌।

এদিকে সন্ত্রাসবাদীদের উপস্থিতির কথা গোপন সূত্রে খবর পেয়েছিল যৌথ বাহিনী। তখনই সেখানে অভিযানে নামা হয়েছিল। সন্ত্রাসবাদীরা পাহাড়ের পাদদেশে একটি মাটির ঘরের ভিতরে লুকিয়ে ছিল। কিন্তু সেনাবাহিনী দেখে তারা এগিয়ে এসে সেনাদের উপর গুলি চালায়। যার ফলে তীব্র গুলি বিনিময় শুরু হয়। এই অভিযানের নেতৃত্বে থাকা হোয়াইট নাইট কর্পস এক্স হ্যান্চেলে পোস্ট করে জানিয়েছে, ‘‌অসাধারণ কৌশল দেখিয়ে বাহিনী পুরো এলাকা নিয়ন্ত্রণে আনে এবং দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে।’‌ নিহত জঙ্গিদের কাছ থেকে দুটি একে ৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে।

 

অন্যদিকে এই জঙ্গিদের দল জয়েশ–ই–মহম্মদের সদস্য বলেই মনে করছে নিরাপত্তা বাহিনী। এলাকা ঘিরে তল্লাশি এখনও চলছে বলে সূত্রের খবর। ফেব্রুয়ারি মাসের শুরুতেই পাক জঙ্গি সংগঠন জইশের দুই শীর্ষ কমান্ডার জম্মু–কাশ্মীরের উধমপুরে নিরাপত্তাবাহিনীর হাতে নিকেশ হয়েছিল। তাদের কাছ থেকে প্রচুর অত্যাধুনিক অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছিল। শুধু তাই নয়, জানুয়ারি মাসে কিস্তওয়ারে সেনা অভিযানে জইশের এক কমান্ডার উসমান নিকেশ হয়। শহিদ হয়েছিলেন একজন প্যারাট্রুপারও।

এছাড়া তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে ধরা পড়েছে আট সন্দেহভাজন জঙ্গি। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এবং বাংলাদেশের জঙ্গি সংগঠনের সহায়তায় ভারতে বড় নাশকতার ছক কষছিল এই চক্রটি। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক আছে বলে সূত্রের খবর। তবে জঙ্গিদের নিকেশ করার পর সেনাবাহিনীর পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, ‘‌অনুসন্ধান অব্যাহত রয়েছে। যারা শান্তি বিঘ্নিত করতে চায় তারা কোনও আশ্রয়স্থল পাবে না।’‌ জানুয়ারি মাসে চাটরু বেল্টের বনাঞ্চলে সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রায় হাফ ডজন সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

আরসিবি-র ট্রফি জয়ের পর ভক্তদের উপহার, মুম্বইয়ে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেললেন ডি ভিলিয়ার্স

হাতে নেই ভাল চিত্রনাট্য, কাজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হৃতিকের, উদ্বিগ্ন ভক্তরা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

কিউবার প্রেসিডেন্টের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি আমেরিকার

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম