ট্রাম্পের বাড়ি বিস্ফোরণে ওড়ানোর চেষ্টা ব্যর্থ,‌ নিরাপত্তা রক্ষীদের গুলিতে খতম হামলাকারী

Share:

নিজস্ব প্রতিনিধি,ফ্লরিডা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিসোর্টে বেআইনিভাবে ঢোকার চেষ্টার অপরাধে কুড়ি বছরের এক যুবককে গুলি করে হত্যা করল সিক্রেট সার্ভিস। জানা গেছে ওই যুবক শ্বেতাঙ্গ। ফ্লরিডায় পাম বিচের মারে- এ – লাগর উত্তর গেট দিয়ে ওই যুবক ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিল। তার হাতে ছিল আগ্নেয়াস্ত্র। তাই কোন রকম ঝুঁকি নেননি নিরাপত্তা রক্ষীরা। তাঁকে গুলি করে খতম করা হয়। রবিবার সকালে এই ঘটনাটি ঘটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)তখন ছিলেন ওয়াশিংটনে হোয়াইট হাউসে। অন্যদিকে, ওই শ্বেতাঙ্গ যুবক ফ্লোরিডায় যে রিসার্টে ঢুকতে যায় তখন তার হাতে ছিল শটগান এবং বিস্ফোরক।

সিক্রেট সার্ভিস সূত্রে জানা গেছে মার্কিন প্রেসিডেন্ট সেই সময় বিশেষ নিরাপত্তায় ছিলেন না। আগন্তুক ওয়েস্ট পাম্প বীজ স্টেট এর উত্তর দিকের গেটের কাছে চলে এসেছিলেন। সমস্ত রকম নিরাপত্তা বলায় পেরিয়ে ওই যুবক রিসোর্ট এর ভেতরে অস্ত্র নিয়ে ঢুকে পড়ছিল। দেখামাত্র তাকে গুলি ছোড়া হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃত যুবকের পরিচয় জানা যায়নি তার কোন আত্মীয়-স্বজনের খোঁজ মেলেনি। এফবিআই, সিক্রেট সার্ভিস এবং পাম্প বিচ কাউন্টি শেরিফের অফিস এই ঘটনার তদন্ত শুরু করেছে। ওই যুবক কেন ওখানে অস্ত্র নিয়ে প্রবেশ করছিলেন তার উদ্দেশ্য কি ছিল প্রেসিডেন্ট রিসোর্ট থেকে কেন সে ঢুকবার চেষ্টা করেছিল সব দিকটাই খতিয়ে দেখা হচ্ছে ।

একই সঙ্গে ওই মৃত যুবকের পরিবারের খোঁজ চলছে। ঘটনাস্থলে মার – এ -লাগো হল ট্রাম্পের ফ্লরিডার পাম বিচে অবস্থিত ব্যক্তিগত ক্লাব এবং বাসস্থান। সমুদ্র তীরবর্তী এই বিলাসবহুল সম্পত্তির কক্ষের সংখ্যা ১২৬ টি। ১৯৮৫ সালে সেটি কিনে নেন ট্রাম্প। রিসোর্টের বেশিরভাগ অংশে শুধুমাত্র নির্দিষ্ট সদস্যদের প্রবেশাধিকারের অনুমতি রয়েছে। সেখানে এই শ্বেতাঙ্গ যুবক সমস্ত নিরাপত্তার বেড়াজাল পেরিয়ে কিভাবে গেটের কাছাকাছি পৌঁছে গেল তা নিয়ে জোর কদমে তদন্ত শুরু হয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের