ধমীয় বিষ! মুসলিম মহিলাকে কম্বল দিতে অস্বীকার বিজেপি নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিজেপি মুসলিম বিরোধী। হিন্দু রাষ্ট্র গঠন করতে চায়। দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ করতে চায় পদ্মনেতারা বলে অভিযোগ বিরোধীদের। এবার সেই অভিযোগ বাস্তবে দেখা দিল। যা নিয়ে জাতীয় রাজনীতির অলিন্দ তোলপাড় হয়ে গিয়েছে। এবার রাজস্থানের টঙ্ক সওয়াই মাধোপুরের বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ সুখবীর সিং জৌনাপুরিয়া যে কাজ করেছেন তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, সুখবীর সিং জৌনাপুরিয়া কম্বল বিতরণ অভিযানের সময় মুসলিম মহিলাদের দূরে সরিয়ে দিচ্ছেন। ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাংসদ ছিলেন সুখবীর সিং জৌনাপুরিয়া। তাঁকে মহিলাদের উদ্দেশে বলতে শোনা যাচ্ছে যে, যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গালিগালাজ করে তাদের কম্বল পাওয়ার কোনও অধিকার নেই।

এদিকে এই ভিডিও যাচাই করে দেখেনি ‘‌এই মুহূর্তে’‌ বাংলা ডিজিটাল। কিন্তু এমন ইস্যুতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে দেশে। কারণ ওই ভিডিও’‌তে দেখা যাচ্ছে, সুখবীর সিং জৌনাপুরিয়া একদল মহিলার মধ্যে কম্বল বিতরণ করছেন। তিনি তাঁদের মধ্যে একজনের নাম জিজ্ঞাসা করেন। যখন ওই মহিলা মুসলিম নাম বলেন, তখন বিজেপি নেতা তাঁর সহযোগীদের তাঁকে কম্বল না দেওয়ার জন্য নির্দেশ দেন। তারপর এই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার আগে সুখবীর সিং জৌনাপুরিয়া বলেন, ‘‌আমার কথা শোনো, যারা (প্রধানমন্ত্রী) মোদিকে গালি দেয় তাদের (কম্বল) নেওয়ার কোনও অধিকার নেই। যদি আপনার খারাপ লাগে তাহলেও আমি সাহায্য করতে পারি না।’‌ এরপর ওই মহিলাকে জায়গাটি খালি করতে বলতেও দেখা যায়।

 

অন্যদিকে এই ভিডিও মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তখন থেকেই বিতর্ক তুঙ্গে ওঠে। এমনকী পরে ওই ভিডিও’‌তে দেখা যায়, মুসলিম মহিলাদের কম্বল দিতে অস্বীকার করার কারণে কিছু লোক বিজেপি নেতার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। তারা তাঁকে বলতে থাকেন, মহিলারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ছিলেন এবং তারপর তাদেরকে খালি হাতে চলে যেতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে চাপে পড়ে সুখবীর সিং জৌনাপুরিয়া উত্তর দেন, তিনি ঘটনাস্থল ত্যাগ করার আগে তর্ক করতে চান না। তিনি ব্যক্তিগতভাবে কম্বল বিতরণ করছেন এবং কোনও সরকারি তহবিল ব্যবহার করা হয়নি।

এছাড়া এই ঘটনা নিয়ে বিতর্ক শুরু হতেই টঙ্ক সওয়াই মাধোপুরের কংগ্রেস সাংসদ হরিশ চন্দ্র মীনা ভিডিওটি শেয়ার করেন। আর তা নিয়ে বলেছেন যে, সুখবীর সিং জৌনাপুরিয়ার আচরণ নিন্দনীয় এবং এমন একটি চিন্তাভাবনা প্রতিফলিত করে যা দেশের সামাজিক কাঠামোকে ধ্বংস করবে। সাংসদ হরিশ চন্দ্র মীনা এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে লেখেন, ‘‌দরিদ্র, অসহায় মহিলাদের নাম জিজ্ঞাসা করে কম্বল বিতরণ করা এবং তাদের ধর্মের উপর নির্ভর করে ফিরিয়ে নেওয়া লজ্জাজনক এবং অমানবিক। প্রধানমন্ত্রী কি প্রাক্তন সাংসদকে বলেছিলেন যারা তাকে এবং তার দলকে ভোট দেয় না তাদের সাহায্য না করতে? যদি তাই হয়, তাহলে সরকার সংখ্যালঘুদের জন্য কর্মসূচি কেন চালাচ্ছে?’‌

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের