ক্যারিবীয়দের জয়রথ ছুটে চলেছে, জিম্বাবোয়েকে গুঁড়িয়ে দিলেন পাওয়েলেরা

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়েছে সুপার এইটের ম্যাচ। সোমবার  (২৩ ফেব্রুয়ারি) ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবয়ের অধিনায়ক সিকান্দার রাজা। চলতি বিশ্বকাপে দাপিয়ে খেলছে  জিম্বাবয়ে। তারা হারিয়েছে ক্রিকেট দুনিয়ায় দাপিয়ে বেড়ানো অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে। টসের পর ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ বলেছেন  তিনিও প্রথমে  বল করার সিদ্ধান্ত নিতেন।  ওয়েস্ট ইন্ডিজে আজকের ম্যাচে রয়েছেন রোমারিও শেফার্ড। তিনি  পায়ের আঘাতের কারণে আগের দুটি খেলায় খেলতে পারেননি। তিনি অফস্পিন-বোলিং অলরাউন্ডার রোস্টন চেজের পরিবর্তে একাদশে স্থানে জায়গা করে নিয়েছে। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজে ২৫৪ রান তোলে জিম্বাবয়ের বিপক্ষে।  সেই রান তাড়া করতে নেমে প্রথমেই মুখ থুবড়ে পড়ে জিম্বাবোয়ে।  সমস্ত উইকেট হারিয়ে টেনেটুনে ১৪৭ রান তুলতে সক্ষম হয়। এই জয়ের ফলে রান রেটের দিক থেকে অনেকটা এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

চলতি বিশ্বকাপে প্রথমবার আউট হলেন বেনেট। ৫ বলের মধ্যে হারাল ৩ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবয়ে। টানা যেভাবে জয়ের ধারা বয়ে নিয়ে করেছিল তারা তাতেই হল ছন্দ পতন। গ্রুপ পর্বে টানা তিনটি অপরাজিত ইনিংস খেলা ব্রায়ান বেনেট আজ করলেন মাত্র ৫ রান। আকিল হোসেনের করা প্রথম বলে বোল্ড হয়েছেন এই ওপেনার। একই ওভারের চতুর্থ বলে শূন্য হাতে ফিরেছেন রায়ান বার্ল। তার আগের ওভারের শেষ বলে ফিরেছেন মারুমানি। ম্যাথু ফোর্ডের বলে ৮ বলে ১৪ রান করে ফিরেছেন তিনি। ক্যাচটি নেন হেটমায়ার। ইনিংসের ১১ ওভারে পর পর দুই বলে ফেরেন রাজা ও মুসেকিওয়া। ২৭ রান করে রাজা মোতির জোরের  করা বলে বোল্ড হন। মুসেকিওয়া বোল্ড হন। ৩ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মোতি।

টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড অল্পের জন্য ভাঙতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ থামল ৬ উইকেটে হারিয়ে তোলে ২৫৪ রান। বিশ্বকাপে এটিই এখন দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর।ওয়েস্ট ইন্ডিজ এই রানের পাহাড় গড়ে শিমরন হেটমায়ারের ৩৪ বলে ৮৫ রান ও পাওয়েলের ৫৯ রানের উপর ভর করে। খেলার শেষের দিকে শেরফানে রাদারফোর্ড ১৩ বলে ৩১*, রোমারিও শেফার্ডের ১০ বলে ২১ রানে করেন। ৩৫ বলে ৫৯ রান করে মুজারাবানির বলে ফিরেছেন পাওয়েল।লেগ স্পিনার ক্রেমারের বলে বেনেটের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন হেটমায়ার। ব্রায়ান বেনেটের দারুণ এক ক্যাচে ব্রাড ইভান্সের বলে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ১২ বলে ১৪ রান করেছেন হোপ।ব্রেন্ডন কিংকে ফেরান রিচার্ড এনগারাভা। ১২২ রানের পার্টনারশিপ গড়ে ওয়েস্ট ইন্ডিজের বড় স্কোরের ভিত গড়ে দেন হেটমায়ার ও পাওয়েল।

দুই দল টি-টোয়েন্টিতে একে অন্যের মুখোমুখি হয়েছে চারবার, বিশ্বকাপে কেবল একবার। ২০২২ সালে জেসন হোল্ডারের দুর্দান্ত বোলিং ও জনসন চার্লসের ব্যাটে জিতেছিল ক্যারিবিয়ানরা।  জিম্বাবয়ের মতো ওয়েস্ট ইন্ডিজও গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার এইটে উঠেছিল। তবে এবার শোচনীয় ভাবে হারতে হল জিম্বাবয়েকে। 

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…