অবশেষে ইসলামাবাদের হাসপাতালে চোখের চিকিৎসা পেলেন জেলবন্দি ইমরান খান

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: আদিয়ালা জেলে দীর্ঘদিন ধরে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের চিকি‍ৎসা শুরু করল শাহবাজ শরিফের সরকার। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইসলামাবাদের পিমস (পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস) হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইমরানকে। সেখানে তাঁর চোখের চিকিৎসা সম্পন্ন হয়েছে। দৃষ্টিশক্তি আটুট রাখতে ইমরানের  চোখে ‘দ্বিতীয় ডোজের’ ইনজেকশন দেওয়া হয়েছে। চিকিৎসার আগে বিশেষজ্ঞ চিকি‍ৎসকদের নিয়ে গঠিত বোর্ড প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। হাসপাতালে তাঁর ইকোকার্ডিওগ্রাফি ও ইসিজি পরীক্ষা করা হয় এবং উভয় পরীক্ষায় স্বাভাবিক ফলাফল পাওয়া গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইমরানের শারীরিক অবস্থা স্থিতিশীল।

দুর্নীতির দায়ে গত কয়েক বছর ধরেই আদিয়ালা জেলে বন্দি পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামাবাদের এক আদালত ইমরান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে। যদিও পিটিআই সুপ্রিমো ও তাঁর স্ত্রী ওই অবিযোগ অস্বীকার করেছেন। ৭৩ বছর বয়সী ইমরান খানের পরিবারের সদস্যদের অভিযোগ, জেলের মধ্যে চরম নির্যাতনে প্রাক্তন প্রধানমন্ত্রী ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় হারাতে বসেছেন।

সুনীল গাভাসকর, কপিল দেব, গ্রেগ চ্যাপেল সহ বিশ্ব ক্রিকেটের ১৪ কিংবদন্তি ক্রিকেটার পাক সরকারের কাছে আর্জি জানিয়েছেল, ‘মানবিক কারণেই বিশ্বকাপ জয়ী অধিনায়কের চিকি‍ৎসার জন্য যেন উদ্যোগ নেওয়া হয়।’ শুধু আন্তর্জাতিক ক্রিকেটাররা নন, পাকিস্তানের বহু বিশিষ্ট মানুষও একই দাবি জানিয়েছিলেন। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে গত ২৪ জানুয়ারি পিমস হাসপাতালে চিকি‍ৎসার জন্য নিয়ে যাওয়া হয় ইমরান খানকে।’

৪০ কোটির বিনিময়ে দলবদল, মহুয়ার মন্তব্যের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি-শতাব্দীরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি