বাগনানে শিশু চুরি সন্দেহে মহিলাকে গণপিটুনি, উদ্ধার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগনান: বুধবার দুপুরে হাওড়া বাগনান থানার খাদিনান ব্রিজ সংলগ্ন এলাকায় শিশু চুরির চেষ্টার অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ওই মহিলাকে বেঁধে রেখে শুরু হয় মারধোর।এই ঘটনায় এক মহিলাকে গণপিটুনির(Lynching) হাত থেকেও উদ্ধার করে আটক করে পুলিশ। জানা গিয়েছে, বুধবার দুপুর দুটো নাগাদ ওই এলাকায় এক নাবালিকাকে(Minor Girl) লজেন্সের প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে মাঝ বয়সি ওই মহিলা। নাবালিকা চিৎকার করলে এলাকার লোকজন ছুটে এসে ওই মহিলাকে ধরে ফেলে এবং তাকে বেঁধে রাখে ।পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাগনান থানার(Bagnan P.S.) পুলিশ।

সেখান থেকে ওই মহিলাকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ওই মহিলা মানসিক ভারসাম্যহীন নাকি সত্যি সত্যি শিশু অপহরণকারী তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। যে শিশুটিকে টার্গেট করা হয়েছিল সে জানায় তাকে ডেকে তার সঙ্গে গল্প করার ছলে তার হাতে লজেন্স দিচ্ছিলেন ওই মহিলা। সেই সময় একজন এলাকার যুবক সেখানে চলে আসায় সে তাতে বাধা দেয়। ওই শিশুটির দাবি তাকে লজেন্স দেওয়ার প্রলোভন দেখিয়ে তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছি নই মহিলা। সে ওই মহিলাকে চেনে না।

এই ঘটনায় বাগনানে নতুন করে শিশু চুরির আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটা আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। এই ধরনের ঘটনা ঘটলে তৎক্ষণাৎ যেন কেউ হাতে তুলে না নিয়ে পুলিশে খবর দেয়। ওই মহিলার সঙ্গে থাকায় ব্যাগ এবং তাতে কিছু জামা কাপড় পাওয়া গিয়েছে। সেই সব সমেত পুলিশ ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে গিয়েছে।

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

বিজেপিতে যোগের জল্পনার মাঝেই প্রসেনজিৎকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি

নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় নিহত ১৮

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১