চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আমরা সবাই প্রার্থনা করছি’, সেলিম খান কেমন আছেন, জানালেন সলমানের বন্ধু আমির

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন সুপারস্টার সলমান খানের বাবা সেলিম খান। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জটিল অবস্থায় তাঁর একটি ছোট্ট অস্ত্রোপচার হয়েছে। তবে তিনি এখন সুস্থ। বলিউডের খ্যাতনামা চিত্রনাট্যকার ছিলেন তিনি। জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে একাধিক ছবির গান লিখেছেন, চিত্রনাট্য লিখেছেন। তাই তাঁর আচমকা অসুস্থতা বলিউডের রীতিমতো ঘুম কেড়ে নিয়েছে। ইতিমধ্যেই শাহরুখ খান, আমির খান, অনিল কাপুর-সহ একাধিক বলিউড ব্যক্তিত্ব হাসপাতালে সেলিম খানকে দেখতে গিয়েছেন। তাঁকে গত ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি এখনও হাসপাতালেই রয়েছেন। তিনি এখন কেমন আছেন?

জানালেন সলমান খানের ঘনিষ্ঠ বন্ধু আমির খান। সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেতা প্রকাশ করেছেন যে, তিনি যখন লেখকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তখন তিনি আইসিইউতে ছিলেন। আমির বলেন, ‘আমি সেলিম সাহেবের সঙ্গে সাক্ষাত করেছি, তিনি আইসিইউতে ছিলেন। ফিরে আসার জন্য প্রার্থনা করছিলাম। তাই আমি তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে পারিনি, তবে আমি তার পরিবারের সঙ্গে বসেছিলাম। প্রতিদিন তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, এবং আমরা সবাই প্রার্থনা করছি যে তিনি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আসুন এবং তার স্বাস্থ্য ভাল হোক।’

১৭ ফেব্রুয়ারি, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। যা শুনে সলমান-সহ পুরো খান পরিবার হাসপাতালে ছুটে যান। লেখককে হাসপাতালে ভর্তি করার পর, তাঁর পারিবারিক ডাক্তার জানিয়েছিলেন, ‘আমরা তাঁর একটি ছোটখাটো অস্ত্রোপচার করেছি। একজন নিউরোসার্জন দ্বারা সম্পাদিত পদ্ধতিটি ডিসিএ ছিল এবং সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি ভাল এবং স্থিতিশীল আছেন। তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। তাঁকে ভেন্টিলেটর থেকে সরিয়ে নেওয়া হবে। তিনি বেশ ভাল আছেন। বয়স একটি বিষয়, আমরা বুঝতে পারি।’ সেলিম খান এবং সলমানের ভক্তরা সালমানের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছেন।

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ