বঙ্গ বিজেপির ৯টি রথের রুটে সবুজ সংকেত দিল্লির, পুলিশ সুপারদের পাঠানো হচ্ছে রুট ম্যাপ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির পরিবর্তন যাত্রার ৯টি বিভাগে চূড়ান্ত হল। সবুজ সংকেত মিলেছে দিল্লির। এই পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করতে দিল্লির একাধিক কেন্দ্রীয় মন্ত্রীরা রাজ্যে আসছেন। এই ৯টি পরিবর্তন রথ যাত্রার রুট ম্যাপ পাঠানো হচ্ছে বিভিন্ন জেলার এসপিদে’র। উত্তরবঙ্গে(North Bengal) রাস মেলা মাঠ সেখান থেকে মূলত রথ যাত্রার কর্মসূচির সমাবেশ হবে। সেখানে জনসভা হবে। ৫ মার্চ উত্তরবঙ্গে পরিবর্তন যাত্রায় একটি বড় জনসভা ও পাঁচটি ছোট জনসভা হবে। কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ এবং শীতলকুচিতে এই ছোট ছোট জনসভা গুলি হবে। ৬ মার্চ সংকল্প যাত্রায় একটি বড় জনসভা সাতটি ছোট জনসভা হবে যে যে বিধানসভা কেন্দ্রগুলিতে সেগুলি হল নাটাবাড়ি, তুফানগঞ্জ ,কুমার গ্রাম ও আলিপুরদুয়ার জেলায়। ৭ মার্চ সংকল্প যাত্রায় একটি বড় জনসভা হবে। আর পাঁচটি ছোট জনসভা হবে ধূপগুড়ি ,কালচিনি, ফালাকাটা ও মাদারিহাট বিধানসভা এলাকায়। ৮ মার্চ সংকল্প যাত্রায় একটি বড় সংবাদ তিনটি ছোট জনসভা হবে ময়নাগুড়ি, নাগরাকাটা, ও মাল বিধানসভায় এলাকায়। ৯ মার্চ সংকল্প যাত্রায় একটি বড় জনসভা চারটি ছোট জনসভা হবে মেখলিগঞ্জ জলপাইগুড়ি রাজগঞ্জ ও দেবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকায়।  ১০ মার্চ সংকল্প পরিবর্তন যাত্রায়(Paribartan Yatra) একটি বড় জনসভা চারটি ছোট জনসভা হবে মাটিগাড়া ,নকশালবাড়ি শিলিগুড়ি ,ফাঁসিদেওয়া বিধানসভায় এলাকায়। উত্তরবঙ্গের রথযাত্রায় সাতটি বড় জনসভা ২৮ টি ছোট জনসভা ২২ টি বিধানসভায় এলাকায় অনুষ্ঠিত হবে। মালদা জেলায় ইসলামপুর কোট ময়দানে ২ মার্চ মুল জনসভাটি হবে এবং সেখান থেকে সংকল্প যাত্রার সূচনা হবে। পাঁচ মার্চ একটি বড় জনসভা হবে আজ ছোট্ট ছটি জনসভা হবে ইসলামপুর ,গোয়ালপুকুর, চাকুলিয়া ,করণদিঘী, রায়গঞ্জ ও ইটাহার এলাকায়।

৬ মার্চ একটি বড় জনসভা হবে আর চারটি ছোট জনসভা হবে হেমতাবাদ, কালিয়াগঞ্জ, কুশমন্ডি, গঙ্গারামপুর ও হরিরামপুর বিধানসভা এলাকায়। ৭ মার্চ একটি বড় জনসভা ও চারটি ছোট জনসভার সংকল্প যাত্রাকে কেন্দ্র করে হবে কুমারগঞ্জ, বালুরঘাট, তপন ও হাবিবপুর এলাকায়। ৮ মার্চ একটি বড় জনসভা আর দুটি ছোট জনসভা হবে গাজোল মালতিপুর রতুয়া ও মালদায়। ৯ মার্চ দুটি জনসভা হবে সংকল্পযাত্রা ইংলিশবাজার ও মানিকচক এলাকায়। ১০ মার্চ সংকল্প যাত্রায় দুটি ছোট জনসভা হবে বৈষ্ণবনগর ও সুজাপুর এলাকায়। মালদা বিভাগে তথা উত্তর দিনাজপুর সহ দুটি জেলায় ৭টি বড় জনসভা, ২০টি ছোট জনসভা হবে। পরিবর্তন যাত্রায়। বিজেপির নবদ্বীপ বিভাগে সংকল্প যাত্রার মূল সূচনা হবে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার ভাতজংলা থেকে। ৫ মার্চ সংকল্প যাত্রা শুরু হবে তাকে কেন্দ্র করে একটি বড় জনসভা দশটি ছোট জনসভা হবে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর, সাগরদিঘী, নবগ্রাম ও খরগ্রাম এলাকায়। ৬ মার্চ সংকল্প যাত্রায় যে যে জায়গায় জনসভা হবে সেগুলি মূলত বহরমপুর কান্দি ও বুরান এলাকায়। সাত মার্চ সংকল্প যাত্রায় জনসভা হবে মুর্শিদাবাদ রানী নগর জলঙ্গি ও করিমপুর বিধানসভা এলাকায়। ৮ মার্চ জনসভা হবে নদীয়া জেলার তেহট্ট, পলাশীপাড়া ও নাকাশিপাড়া এলাকায়। ৯ মার্চ সংকল্প যাত্রার মাধ্যমে যে যে জায়গায় এই রথ যাবে এবং জনসভা হবে তা হল কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, রানাঘাট উত্তর-পশ্চিম , কৃষ্ণগঞ্জ ও রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা এলাকায়। ১০ মার্চ সংকল্প যাত্রাকে কেন্দ্র করে যে জনসভা গুলি হবে নদীয়া জেলায় সেগুলি হল নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট দক্ষিণ ও চাকদহ বিধানসভা কেন্দ্রে। নবদ্বীপ বিভাগের মুর্শিদাবাদ ও নদিয়া জেলা কে কেন্দ্র করে মোট ৫৭ টি ছোট জনসভা হবে ২৩ টি বিধানসভা এলাকায়।

উত্তর ২৪ পরগনা জেলা বিভাগে সংকল্প যাত্রার মূল সূচনা হবে সন্দেশখালির বোয়ামারি ক্লাব গ্রাউন্ডের মাঠ থেকে এ পাঁচ মার্চ সংকল্প যাত্রা শুরু হয়ে যে যে জায়গায় জনসভা হবে সেগুলি হল বাদুড়িয়া হাড়োয়া ,বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর ও হিঙ্গলগঞ্জ বিধানসভায় এলাকায়। অপর একটি সংকল্প যাত্রা শুরু হবে যার জনসভা হবে বনগাঁ উত্তর ,বনগাঁ দক্ষিণ, গাইঘাটা ও স্বরূপনগর বিধানসভায় এলাকায়। সংকল্প যাত্রার তৃতীয় রুটে রয়েছে যে জনসভাগুলি হবে কল্যাণী, হরিণঘাটা ও বাগদা এলাকায়। ৮ মার্চ যে জনসভা গুলি হবে সেগুলি হল বিজপুর, নৈহাটি, ভাটপাড়া ,জগদ্দল ও ব্যারাকপুর বিধানসভা এলাকায়। ৯ মার্চ আর একটি সংকল্প যাত্রা শুরু হয়ে যে যে জায়গায় ছোট ছোট জনসভা হবে সেগুলি হল বিধান নগর, মধ্যমগ্রাম, বারাসত, আমডাঙা ও নোয়াপাড়া বিধানসভা এলাকায়। ১০ মার্চ সংকল্প যাত্রার রুটে যেখানে যেখানে বিধানসভা গুলিতে ছোট জনসভা অনুষ্ঠিত হবে সেগুলি হল হাবড়া, অশোকনগর, রাজারহাট নিউটাউন ও দেগঙ্গা বিধানসভা এলাকায়। দক্ষিণ ২৪ পরগনা জেলায় সংকল্প যাত্রার মূল সূচনা হবে রায়দিঘি স্টেডিয়ামে রবিবার ১ মার্চ। যার সূচনা করবেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর পাঁচ মার্চ সংকল্পযাত্রা প্রথমটি শুরু হবে হয়ে যেখানে যেখানে ছোট ছোট সভা অনুষ্ঠিত অফিসে গুলি হল বাসন্তী, ক্যানিং পশ্চিম, গোসাবা ও কুলতলি বিধানসভা এলাকায়। ৬ মার্চ সংকল্প যাত্রা যেখানে যেখানে যাবে ও ছোট ছোট জনসভা অনুষ্ঠিত হবে সেই দুটি বিধানসভা কেন্দ্র হল মগরাহাট ও জয়নগর বিধানসভা কেন্দ্র। সাত মার্চ সংকল্প যাত্রা যেখানে এখানে গিয়ে ছোট ছোট জনসভা সংঘটিত করবে সেগুলি হল বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ ও সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র। ৮ মার্চ সংকল্প যাত্রা যেখানে যেখানে ছোট ছোট জনসভা সংঘটিত করবে সে দুটি বিধানসভা কেন্দ্র হল ডায়মন্ড হারবার ও ফলতা। ৯ মার্চ সংকল্প যাত্রা যেখানে গিয়ে ছোট ছোট জনসভা সংগঠিত করবে সেগুলি হল দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা, কাকদ্বীপ ও সাগর বিধানসভা কেন্দ্র এলাকা। ১০ মার্চ সংকল্প যাত্রায় যেখানে যেখানে জনসভা অনুষ্ঠিত হবে তা হল মগরাহাট পশ্চিম, কুলপি, রায়দিঘি ও মন্দির বাজার বিধানসভা কেন্দ্র এলাকায়। দক্ষিণ ২৪ পরগনা জেলায় সংকল্প যাত্রায় ছোট জনসভা ১৯ টি বিধানসভা কেন্দ্রে সংগঠিত করবে। হাওড়া ও হুগলী বিভাগে মূল সংকল্প যাত্রা সূচনা হবে আমতার জয়পুর আমরা গড়ি অ্যাথলেটিক ক্লাব মাঠ থেকে। পাঁচ মার্চ সংকল্প যাত্রা যে যে জায়গায় জনসভা সংঘটিত করবে ও যে রুটে যাবে সেই বিধানসভা কেন্দ্র গুলি হল উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া, উত্তর, দক্ষিণ শ্যামপুর, বাগনান ও আমতা বিধানসভা কেন্দ্র।

৬ মার্চ সংকল্প যাত্রা যাবে বালি, হাওড়া উত্তর হাওড়া দক্ষিণ, শিবপুর ,হাওড়া দক্ষিণ, সাঁকরাইল ও পাঁচলা বিধানসভা কেন্দ্রে। ৭ মার্চ সংকল্প যাত্রা যাবে হুগলি জেলার উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, চন্দননগর ও চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে। ৮ মার্চ সংকল্প যাত্রা যাবে সিঙ্গুর বলাগড় ,পান্ডুয়া ও সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রে। ৯ মার্চ সংকল্প যাত্রায় যাবে হরিপাল, তারকেশ্বর, পুড়শুড়া, আরামবাগ ও খানাকুল বিধানসভা কেন্দ্রে। ১০ মার্চ সংকল্প যাত্রা গোঘাট ও চন্দ্রকোনাতে দিয়ে ছোট ছোট জনসভা সংঘটিত করবে। মেদিনীপুর বিভাগে সংকল্পযাত্রা বের হয়ে ৫মার্চ যাবে ঝাড়গ্রাম ,গড়বেতা, শালবনী ও বিনপুর বিধানসভা কেন্দ্রে। ৬ মার্চ সংকল্প যাত্রা যাবে কেশিয়াড়ি, নারায়ণগড়, নয়াগ্রাম ও গোপিবল্লভপুর বিধানসভা কেন্দ্র এলাকায়। ৭ মার্চ সংকল্প যাত্রা যাবে পাঁশকুড়া পশ্চিম, ডেবরা, দাসপুর, ঘাটাল ,কেশপুর, খড়গপুর সদর ,খড়গপুর ও মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে। ৮ মার্চ সংকল্প যাত্রা যে বিধানসভা কেন্দ্র গুলিতে যাবে সেগুলি হল সবং, পিংলা, পটাশপুর, এগড়া ও দাঁতন। ৯ মার্চ সংকল্প যাত্রা যাবে নন্দীগ্রাম চন্ডিপুর ভগবানপুর ও খেজুরী বিধানসভা কেন্দ্রে। দশ মাস সংকল্প যাত্রা যাবে তমলুক, ময়না ,নন্দকুমার, মহিষাদল ও হলদিয়া বিধানসভা কেন্দ্রে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় মোট আটটি বড় জনসভা ২৯ টি ছোট জনসভা সংঘটিত হবে এই সংকল্প যাত্রাকে কেন্দ্র করে। পুরুলিয়া বিভাগে যেখানে যেখানে এই সংকল্প যাত্রা যাবে তার সূচনা হবে এক মাছ পূরন্দি খেলার মাঠ থেকে। এরপর ৫ মার্চ যাবে পাণ্ডবেশ্বর ,রায়গঞ্জ, জামুরিয়া ,আসানসোল, দক্ষিণ ও বারাবনিতে। ৬ মার্চ সংকল্প যাত্রা যাবে পাড়া রঘুনাথপুর আসানসোল উত্তর ও কুলটি বিধানসভা কেন্দ্রে। সংকল্প যাত্রার আরেকটি রোড ৭ ই মার্চ শুরু হয়ে যাবে বাগমুন্ডি জয়পুর ও পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে। ৮ মার্চ পরিবর্তন সংকল্প যাত্রায় যাবে বলরামপুর ,মানবাজার, কাশিপুর ও ছাতনা বিধানসভা কেন্দ্রে। ৯ মার্চ সংকল্প যাত্রা যাবে শালতোড়া , রানীবাঁধ ,রায়পুর , তাল ড্যাংরা বাঁকুড়া, বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে। ১০ মার্চ সংকল্প যাত্রা যাবে বড়জোড়া কোতুলপুর, ইন্দাস, সোনামুখী ও খণ্ডকোষ বিধানসভা কেন্দ্রে। এই পরিবর্তন সংকল্প যাত্রায় পুরুলিয়া বিভাগে ৭টি বড় জনসভা ৩৪টি ছোট জনসভা সংঘটিত হবে। বর্তমান বিভাগে সংকল্প যাত্রা সূচনা হবে তারাপুর মাঠ থেকে। ৫ মার্চ পরিবর্তন সংকল্প যাত্রা যাবে ময়ূরেশ্বর, সিউড়ি, সাঁইথিয়া ,রামপুরহাট ও হানসান বিধানসভা কেন্দ্রে। ৬ মার্চ পরিবর্তন সংকল্প যাত্রা যাবে বীরভূম জেলার বোলপুর, নানুর ,লাভপুর ও দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে। ৭ মার্চ পরিবর্তন যাত্রা যাবে কেতুগ্রাম, মঙ্গলকোট ও আউসগ্রাম বিধানসভা কেন্দ্রে। ৮ মার্চ সংকল্প যাত্রা যাবে কালনা, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর ও কাটোয়া বিধানসভা কেন্দ্র এলাকায়। ৯ মার্চ সংকল্প যাত্রায় যাবে বর্ধমান দক্ষিণ,মন্তেশ্বর, রায়না, জামালপুর ও মেমারি বিধানসভা কেন্দ্র এলাকায়। ১০ মার্চ সংকল্প যাবে বর্ধমান উত্তর, ভাতার, গলসি ,দুর্গাপুর পূর্ব ,দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে। এই বিভাগে মোট সাতটি বড় জনসভা ১৮টি ছোট জনসভা সংঘটিত হবে ২৬ টি বিধানসভায় এলাকায়।

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর