কংগ্রেসের হয়ে প্রচার করে বিজেপিতে যোগ দিলেন মাহি গিল

জল্পনার অবসান বিজেপিতে নাম লেখালেন জনপ্রিয় অভিনেত্রী মাহি গিল। কিন্তু বিতর্ক শুরু হয়েছে অন্য জায়গায়

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসান বিজেপিতে নাম লেখালেন জনপ্রিয় অভিনেত্রী মাহি গিল। কিন্তু বিতর্ক শুরু হয়েছে অন্য জায়গায়। কারণ কিছুদিন আগেই কংগ্রেসের হয়ে প্রচার করছিলেন মাহি। পঞ্জাবেই কংগ্রেস প্রার্থী হরমোহিন্দর সিং লাকির জন্য প্রচার করেছিলেন মাহি। কিন্তু মাত্র কয়েকমাসের ব্যবধানেই ৩৬০ ডিগ্রী ঘুরে বিজেপিতে নাম লিখিয়েছেন মাহি। সোমবারই বিজেপির চণ্ডীগড়ের ইউনিটে নাম লিখিয়েছেন মাহি। তাঁর সঙ্গেই এদিন বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা কমল ধালিওয়াল। পঞ্জাবি সিনেমায় তাঁকে সকলেই ‘হবি ধালিওয়াল’ নামে চেনেন।

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে হারাতে মরিয়া বিজেপি। তাই কোনও অংশই বাদ রাখছে না গেরুয়া শিবির। তারকা যোগ দিয়েও চমক দিয়ে ভোটারদের মন জয় করতে চাইছে গেরুয়া শিবির। বলিউডের একাধিক ছবিতে কাজ করেছেন মাহি। ‘দাবাং’, ‘দাবাং-২’, ‘বুলেট রাজা,’ ‘গুলাল’, ‘সাহেব বিবি ও গ্যাংস্টার’ ছবিতে কাজ করেছেন মাহি। অপরদিকে পঞ্জাবি অভিনেতা ‘হবি ধালিওয়াল’ কাজ করেছেন একাধিক ছবিতে। আঞ্চলিক ভাষার সিনেমাতে কাজ করেছেন ‘হবি ধালিওয়াল’, যার মধ্যে উল্লেখযোগ্য হল- ‘থানা সদর’, ‘আংরেজ’, ‘সাব বাহাদার’, ‘লাহোরিয়া’-তে। আগামী ২০ ফেব্রুয়ারি পঞ্জাবে বিধানসভা নির্বাচন। মার্চের ১০ তারিখ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার কথা।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে