দোলের দিন প্রিয়জনের জন্য বানিয়ে নিন সুস্বাদু গাজরের রস মালাই, রইল রেসিপি

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ দোল মানেই রঙের উচ্ছ্বাস, হাসি-আনন্দ আর ঘরোয়া মিষ্টির সুবাস। আবিরে রাঙা বিকেলে অতিথি আপ্যায়নে যদি থাকে এক বাটি নরম, রসালো গাজরের রস মালাই, তবে উৎসবের স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। গাজরের মোলায়েম লাড্ডু আর ঘন ক্ষীরের মিশেলে তৈরি এই অভিনব মিষ্টি সহজ উপকরণেই বানানো যায়, আর দেখতে যেমন আকর্ষণীয়, স্বাদেও তেমনি অনন্য। চলুন জেনে নেওয়া যাক দোলের বিশেষ এই রেসিপি।

লাড্ডুর উপকরণ

•২টি সিদ্ধ গাজর

•১/২ কাপ চিনি

•২ কাপ তরল দুধ

•১/২ চামচ ঘি

•১ কাপ সুজি
লাড্ডু তৈরির পদ্ধতি

একটি সসপ্যানে মাঝারি আঁচে ঘি গরম করুন। ঘি গরম হলে সুজি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন, সুগন্ধ বের হলে বুঝবেন ঠিকমতো ভাজা হয়েছে। এবার এতে তরল দুধ, চিনি ও চটকে নেওয়া সিদ্ধ গাজর মিশিয়ে দিন। চাইলে কমলা ফুড কালার যোগ করে রঙ উজ্জ্বল করতে পারেন। মিশ্রণটি ঘন হয়ে প্যানের গা ছাড়তে শুরু করলে নামিয়ে কুসুম গরম করুন। হাতে সামান্য ঘি মেখে গোল গোল লাড্ডুর আকারে গড়ে নিন।

ক্ষীরের উপকরণ

•৪ কাপ দুধ

•২ চামচ কনডেন্সড মিল্ক

•১ চামচ ঘি

•২ চামচ কর্নফ্লাওয়ার

•২ চামচ কাঠবাদাম ও কাজু কুচি

•২টি এলাচ ও ২টি দারুচিনি

•স্বাদমতো চিনি

•এক চিমটি লবণ

ক্ষীর তৈরির পদ্ধতি

সব উপকরণ একসঙ্গে সসপ্যানে নিয়ে মাঝারি আঁচে বসান। ক্রমাগত নেড়ে দুধ ঘন ও মসৃণ করে তুলুন। ক্ষীর আঠালো ও ঘন হলে চুলা থেকে নামিয়ে সামান্য ঠান্ডা করুন।

শেষে একটি পরিবেশন পাত্রে প্রথমে ঘন ক্ষীর ঢালুন। তার ওপর গাজরের লাড্ডুগুলি আলতো করে বসিয়ে দিন। ওপরে ছিটিয়ে দিন গুড়া দুধ বা মাওয়া এবং বাদাম কুচি। রঙের উৎসব দোলে এই গাজরের রস মালাই হবে আপনার টেবিলের বিশেষ আকর্ষণ-মিষ্টি স্বাদে ভরিয়ে দেবে উৎসবের প্রতিটি মুহূর্ত।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য