মরসুমি সবজিতেই লুকিয়ে জাদু! রোস্ট-কোর্মা নয়, এবার ট্রাই করুন ফুলকপির কিমা

Share:

নিজস্ব প্রতিনিধি: একই উপকরণ থাকলেও রন্ধনপ্রণালীর ভিন্নতায় রান্নার স্বাদ-গন্ধ বদলে যায়-এই ভাবনাতেই ঘরে ঘরে প্রতিদিন চলে নতুন নতুন খাবারের পরীক্ষা-নিরীক্ষা। শীতকাল এলেই মরসুমি সব্জি ফুলকপি হয়ে ওঠে রান্নাঘরের অন্যতম নায়ক। কখনও ঝালঝোল, কখনও আস্ত ফুলকপির রোস্ট, কখনও কোর্মা, আবার কোনও দিন ভাজা-ফুলকপিকে ঘিরে রেসিপির শেষ নেই। এই পরিচিত তালিকায় নতুনত্ব আনতে পারে এক বিশেষ পদ-ফুলকপির কিমা।

এই অভিনব রান্নাটি বহুবার নিজের রান্নাঘরে তৈরি করেছেন রন্ধনশিল্পী সঞ্জীব কপূর। প্রস্তুতিতে সময় একটু বেশি লাগলেও, স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর এই পদ একবার চেখে দেখলে পরিশ্রম সার্থক মনে হবেই। চলুন জেনে নেওয়া যাক সহজ পদ্ধতিতে ফুলকপি কিমা তৈরির রেসিপি।

উপকরণ
১টি মাঝারি আকারের ফুলকপি
২ টেবিল চামচ অলিভ অয়েল বা সাদা তেল
দেড় ইঞ্চি আদা
১৫-২০টি রসুনের কোয়া
৩টি কাঁচালঙ্কা
১ চা চামচ গোটা জিরে
১ চিমটে হিং
১ চা চামচ ধনেগুঁড়ো
১ চা চামচ শুকনো লঙ্কাগুঁড়ো
২ টেবিল চামচ টক দই
১০টি রোস্ট করা কাজু
স্বাদমতো নুন

প্রণালী
প্রথমে ফুলকপিটি ভালো করে ধুয়ে ছোট ছোট করে গ্রেট করে নিন। অন্যদিকে আদা, রসুন ও কাঁচালঙ্কা একসঙ্গে মিক্সারে মিহি করে বেটে রাখুন। এবার একটি কড়াই বা প্যানে তেল গরম করে তাতে গোটা জিরে ফোড়ন দিন। জিরে একটু বেশি থাকলেই এই পদের স্বাদ আরও ভালোভাবে ফুটে ওঠে। এরপর সামান্য হিং যোগ করুন। ফুলকপিতে প্রাকৃতিকভাবে সালফার থাকায় রান্নার সময় কখনও গন্ধের সমস্যা হতে পারে, হিং সেই গন্ধ দূর করে স্বাদ বাড়াতে সাহায্য করে।

জিরে ভাজা হয়ে সুগন্ধ বেরোলে কড়াইয়ে আদা-রসুন-লঙ্কার বাটা দিন। ভালো করে নেড়ে এরপর গ্রেট করা ফুলকপি যোগ করুন। স্বাদমতো নুন মিশিয়ে দিন। নুন পড়লে ফুলকপি থেকে জল বেরোবে এবং সেই জলেই ধীরে ধীরে সেদ্ধ হবে কপি।

এই রেসিপিতে হলুদ ব্যবহার না করে লাল লঙ্কাগুঁড়ো দেওয়ার পরামর্শ দেওয়া হয়, যাতে রং ও স্বাদ দুটোই সুন্দর থাকে। কাঁচালঙ্কা ও লঙ্কাগুঁড়ো মিলিয়ে ঝাল স্বাদ পাওয়া যায়, তবে ঝাল কম পছন্দ হলে যেকোনো একটি কম পরিমাণে ব্যবহার করতে পারেন। সব মশলা মেশানোর পর কড়াই ঢেকে মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করুন।

কপি অল্প সেদ্ধ হলে টক স্বাদ আনার জন্য দই যোগ করুন। আবার ঢেকে ৫-৭ মিনিট রান্না করুন। শেষে ঢাকনা খুলে ওপর থেকে হালকা রোস্ট করা কাজু ছড়িয়ে দিন।

ব্যাস তৈরি হয়ে গেল ফুলকপির কিমা। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে স্বাদ হবে অতুলনীয় 

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই