লন্ডনে ভাড়া বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২ ভারতীয় পড়ুয়ার

মর্মান্তিক ঘটনা! লন্ডনের ভাড়া বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ভারতীয় দুই যুবক। যাঁদের একজনের বাড়ি তেলেঙ্গানায় এবং অন্যজনের বাড়ি অন্ধ্রপ্রদেশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! লন্ডনের ভাড়া বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ভারতীয় দুই যুবক। যাঁদের একজনের বাড়ি তেলেঙ্গানায় এবং অন্যজনের বাড়ি অন্ধ্রপ্রদেশে। একই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, নিহতরা ক্রয়ডন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। অর্থাৎ পড়াশোনার সুবাদে লন্ডনে গিয়েছিলেন। আর সেখানে একটি ভাড়া বাড়িতে থেকে পড়াশোনা করতেন। আহতকে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বাধীন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, গত ২৩ ফেব্রুয়ারি দক্ষিণ লন্ডনের ক্রয়ডনের তাঁদের ভাড়া বাড়িতে আচমকাই আগুন লেগে যায়। ওই বাড়িতেই দুই রুমমেটের সঙ্গে থাকতেন তেলেঙ্গানার নিজামাবাদের বাসিন্দা ২৬ বছর বয়সী কামিনেনি সাই শ্রীকর। আগুনে তিনজনেই অগ্নিদগ্ধ হন। আর গুরুতর আহত অবস্থায় তিনজনকেই ক্রয়ডন বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বেশ কয়েকদিন চিকিৎসার পর শ্রীকর কে ‘ব্রেন ডেথ’ ঘোষণা করা হয় এবং মৃত ঘোষণা করা হয়। আর অন্যজন গণ্থি অভিষেক ধোঁয়ায় দমবন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। যিনি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বাসিন্দা ছিলেন, বয়স ২৮ বছর। অগ্নিকাণ্ডের রাতে তৃতীয় ছাত্রটি বাড়ি থেকে পালাতে সক্ষম হলেও তাঁরও শরীরের খানিকটা অংশ পুড়ে যায়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। 

নিজামাবাদের বাসিন্দা কামিনেনি সাই শ্রীকরের পরিবার এখন ভারতীয় কর্তৃপক্ষকে তাঁদের ছেলের মৃতদেহ ভারতে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করেছেন। বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য লন্ডনে যাওয়ার আগে শ্রীকর হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করেছিলেন। শ্রীকরের বাবা-মা, কামিনেনি অঞ্জনেয় প্রসাদ এবং পোকালা রেণুকা, নিজামবাদ শহরের শ্রীনগর কলোনিতে থাকেন। তার মা একজন সরকারি স্কুলের শিক্ষিকা হিসেবে কাজ করেন। অন্যদিকে ২৫ ফেব্রুয়ারি, বুধবার ব্রিটেনের কনস্যুলেট এই ঘটনায় প্রথম মৃত অভিষেকের বাবা-মাকে তাঁদের ছেলের মৃত্যুর খবর জানায়। তিনি মাত্র ৬ মাস আগে, ভারত থেকে লন্ডনে গিয়েছিলেন। অভিষেকের বাবা, গ্যান্টি আসকার রাও, অন্ধ্রপ্রদেশ সরকারি কর্মচারী সমিতির সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

শ্রীকর এবং অভিষেক উভয়েই এমবিএ করার জন্য লন্ডনে গিয়েছিলেন এবং তাঁদের পড়াশোনা শেষ করার পর তারা লন্ডনে কর্মরত ছিলেন। শ্রীকর এবং অভিষেকের পরিবার বর্তমানে তাঁদের ছেলেদের মৃত্যুতে ভেঙে পড়েছেন। এবং তাঁদের ছেলেদের মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্যে ভারত সরকারকে অনুরোধ করেছেন। তবে তাঁদের ভাড়া বাড়িতে আগুন কীভাবে লাগল তা জানা যায়নি। কিন্তু কয়েকটি ছবিতে দেখা গিয়েছে, ওই বাড়ির বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে। লন্ডন পুলিশ অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়ের জন্য তদন্ত শুরু করেছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের