ইরান-ইজরায়েলের সংঘাত, মাঝপথ থেকে দিল্লি ফিরল তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার বিমান

তবে ইজরায়েলের আকাশপথ বন্ধ থাকার কারণে দিল্লি থেকে তেল আবিবগামী এবং তেল আবিব থেকে দিল্লি আসা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলির উপর তীব্র প্রভাব পড়ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরানের পারমাণবিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইজরায়েল। জবাবে ইজরায়েলের উপর ৭০ টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান। এমন পরিস্থিতিতে নিরাপত্তা স্বার্থে শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইজরায়েল। জানা যাচ্ছে, ইজরায়েল এবং আমেরিকা যৌথ বাহিনী ইরানের উপর হামলা চালিয়েছে। তবে ইজরায়েলের আকাশপথ বন্ধ থাকার কারণে দিল্লি থেকে তেল আবিবগামী এবং তেল আবিব থেকে দিল্লি আসা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলির উপর তীব্র প্রভাব পড়ছে। ইরানের উপর তেহরান ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন (এফআইআর) ১২০০ ইউটিসি পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকার কারণে মাঝপথ থেকেই ফিরতে হল দিল্লি থেকে তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI139-কে। অন্যদিকে তেল আবিব TLV থেকে দিল্লিগামী ফ্লাইট AI140-ও প্রভাবিত হয়েছে।

বিমান সংস্থাটি নিশ্চিত করেছে, ২৮ ফেব্রুয়ারি দিল্লি থেকে তেল আবিবের উদ্দেশে যাওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI139, ইজরায়েলি আকাশসীমা বন্ধ থাকার কারণে ভারতে ফিরে আসছে। যাত্রী ও ক্রুদের নিরাপত্তার স্বার্থে ২৮ তেল আবিবগামী AI139 বিমানটিকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। এমন পরিস্থিতিতে যাত্রীদের অসুবিধার জন্য এয়ার ইন্ডিয়া দুঃখিত। সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রাখার জন্য আমরা প্রতিশ্রুতি বদ্ধ।’ বিমান সংস্থাটি আরও জানিয়েছে যে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সুরক্ষা মূল্যায়নের ভিত্তিতে কার্যকরী সিদ্ধান্ত নেবে। কেন ইজরায়েল তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে? ইরানের হামলা নিয়ে নতুন উদ্বেগের মধ্যে ইজরায়েল তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দর এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। তবে ফ্লাইট পুনরায় চালু করার ২৪ ঘন্টা আগে যাত্রীদের জানানো হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে তীব্র উত্তেজনার সময়ে এই দেশের আকাশপথ বন্ধ করা হয়েছে।

ট্রাম্পের হুঁশিয়ারির পর গত কয়েকমাস ধরেই মার্কিন আক্রমণের আশঙ্কায় কাঁপছিল ইরান। আশঙ্কা সত্যি করে আজ একযোগে ইরানে হামলা চালাল ইজরায়েল ও আমেরিকা। যার ফলে আবারও উত্তপ্ত হয়ে উঠল মধ্যপ্রাচ্য। ইরানে হামলা শুরু করার পরেই ইজরায়েলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশজুড়ে সাইরেন বাজানো হয়েছে এবং মোবাইল ফোনে আগাম সতর্কতা পাঠানো হয়েছে, নাগরিকদের নিরাপদ স্থানের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ইরানের রাজধানী তেহরানেও বিস্ফোরণের খবর মিলেছে। ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহৌরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তেহরানের মধ্যাঞ্চলে প্রায় তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তবে ইরানি কর্মকর্তারা ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত  তথ্য এখনও প্রকাশ করেননি।

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!