ইজরায়েল-আমেরিকার বিমান হামলায় নিহত ইরানের প্রতিরক্ষা মন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েল ও আমেরিকার যৌথ বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ। তাঁর সঙ্গেই মারা গিয়েছেন ইরানের অভিজাত বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) এক শীর্ষ কমান্ডার। পাশাপাশি দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে বিমান হামলায় অন্তত ৫১ জন ছাত্রী নিহত হয়েছেন। বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেইনির প্রাসাদও সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।

শনিবার সকালেই ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে অতর্কিতে যৌথ বিমান হামলা চালাতে শুরু করেছে ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেইনি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ একাধিক মন্ত্রী ও সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের বাসভবন ও কার্যালয় লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। পাশাপাশি বিভিন্ন বেসামরিক অবকাঠামোতেও হামলা চালায় তারা। পাল্টা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। মধ্যপ্রাচ্যে পুরো যুদ্ধের দামামা বাজায় বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে বহু দেশের বিমান সংস্থা। কয়েক হাজার বিমান বাতিল হয়েছে। ফলে চরম অসুবিধার মুখে পড়েছে লক্ষ-লক্ষ যাত্রী।

এদিন হরমোজগান প্রদেশের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়ে বোমা হামলা চালায় ইজরায়েল ও মার্কিন বাহিনী। ওই সময় স্কুলটিতে ১৭০ জনের মতো ছাত্রী ছিল। মিনাবের এক সরকারি আধিকারিক মোহাম্মদ রেদমেহের বজানিয়েছেন, ‘ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় এখনও পর্যন্ত ৫৩ জন ছাত্রী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৬০ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।’

 

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর