আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বজয়ী রিচা ঘোষের নাম ভোটার তালিকায় ‘‌বিচারাধীন’‌, নাগরিকত্ব কি সংশয়ের মুখে?‌

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে রবিবার দেখা গেল, চূড়ান্ত ভোটার তালিকায় বিশ্বকাপজয়ী ক্রিকেটার, শিলিগুড়ির বাসিন্দা রিচা ঘোষের নামের পাশে লেখা—‘আন্ডার অ্যাজুডিকেশন’।

এদিকে চূড়ান্ত ভোটার তালিকায় বহু ভোটারের নাম নেই বলে অভিযোগ। এমনকী বৈধ ভোটার বলেই দাবি করা হয়েছে। তা সত্ত্বেও চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই বলে অভিযোগ। তাই দেশের হয়ে যিনি ২২ গজের লড়াই করে সেরার শিরোপা নিয়ে এসেছেন, তাঁর নাগরিকত্বই সংশয়ে ফেলল নির্বাচন কমিশন। শিলিগুড়ির ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিচা ঘোষ এবং তাঁর পরিবার এখানেই থাকেন। খেলার প্রয়োজনে রিচা দেশ–বিদেশে গিয়েছেন। অন্য সময় তিনি শিলিগুড়িতেই থাকেন। এবার তিনি ভোটার কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করল নির্বাচন কমিশন। রিচার দিদির নামের পাশেও লেখা আছে ‘আন্ডার অ্যাজুডিকেশন’।

অন্যদিকে বিজেপি নেতাদের দেড় কোটি নাম বাদ দেওয়ার ‘টার্গেট’ কি ঘুরপথে পূরণ করছে নির্বাচন কমিশন? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে বাংলা জুড়ে। নিয়ম মেনে শুনানিতে হাজির হয়ে সব নথি জমা দিয়েও চূড়ান্ত তালিকায় নাম ওঠেনি এমন অভিযোগও সামনে এসেছে। তবে রিচা আগে শুনানিতে ডাকও পাননি। অর্থাৎ তথ্যে অসংগতির কোনও সমস্যা ছিল না রিচা ঘোষের। তা সত্ত্বেও বিচারাধীন ভোটারের তালিকায় নাম থেকে গেল। এই নিয়ে অবাক স্বয়ং রিচাও। তবে রিচা ঘোষের পরিবারের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। এই ঘটনায় তাঁরা হতবাক।

এছাড়া নির্বাচন কমিশন জানিয়েছে, প্রকাশ হওয়া প্রথম দফার চূড়ান্ত তালিকা বলছে, রাজ্যের মোট ভোটার সংখ্যা এখন ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। তার মধ্যে ১ লক্ষ ৮৮ হাজার ৭০৭ জন নতুন ভোটার। আবার ‘ফর্ম ৬’ পূরণ করে তালিকায় যুক্ত হয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন। বাকিরা ‘ফর্ম ৮’ পূরণ করে তালিকায় যুক্ত হয়েছেন। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান হল, খসড়া তালিকা থেকেও প্রায় সাড়ে ৫ লক্ষ নাম বাদ যাওয়া। কীসের ভিত্তিতে বা কাদের আপত্তিতে তা করা হল?‌ এই প্রশ্নের জবাব মেলেনি। তবে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের আবার ৬ নম্বর ফর্ম পূরণের সুযোগ থাকছে। বিধায়ক থেকে কাউন্সিলর এবং খোদ বিডিও’‌র নামও চূড়ান্ত ভোটার তালিকায় আপাতত ‘আন্ডার অ্যাজুডিকেশন’। এই ঘটনা নিয়ে যথেষ্ট সমালোচনার মুখে পড়েছে নির্বাচন কমিশন। তবে ওই তালিকায় বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নাম বিচারাধীন থাকবে তা কেউ ভাবেননি।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ