এবার উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন ‘খিলাড়ি’

এর আগে ২০১৭ সালে উত্তরাখন্ড সরকারের সঙ্গে কাজ করেছেন আক্কি। স্বচ্ছতা অভিযানের প্রজেক্টটি করার সময়ও ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কাজ করেছিলেন অক্ষয়। তার জন্য সরকারের থেকে অভিনেতা কোনও পারিশ্রমিক নেননি বলেই জানা গিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বের মানচিত্রে জায়গা করে নিয়েছে ভারতের দেবভূমি উত্তরাখণ্ড। এবার সেই জায়গার সঙ্গে জুড়ে গেল অভিনেতা অক্ষয় কুমারের নাম। উত্তরাখন্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে রাজি হয়েছেন খিলাড়ি।  সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর সঙ্গে এই নিয়ে অক্ষয়ের সাক্ষাৎও হয়। তাঁদের সাক্ষাতের সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। তবে এই প্রথমবার নয়। এর আগে ২০১৭ সালে উত্তরাখণ্ড সরকারের সঙ্গে কাজ করেছেন আক্কি। স্বচ্ছতা অভিযানের প্রজেক্টটি করার সময়ও ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কাজ করেছিলেন অক্ষয়। তার জন্য সরকারের থেকে অভিনেতা কোনও পারিশ্রমিক নেননি বলেই জানা গিয়েছিল। তাঁর মতে সরকারের এমন উদ্যোগে সামিল হতে পেরে তিনি আপ্লুত। তবে ঠিক বিধানসভা ভোটের আগেই এমন ঘটনায় সকলেই বেশ ভ্রূকুটি করছেন।

এদেশে বিভিন্ন সেলেবদের বিভিন্ন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার চল রয়েছে। বলে রাখা ভালো এর আগে গুজরাতের ব্র্যান্ড  আম্বাসাদর হন অমিতাভ বচ্চন, পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছেন শাহরুখ খানকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনি বিভিন্ন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে রয়েছেন বিভিন্ন বলি তারকা। এবার অক্ষয় কুমারের পালা। বলে রাখা ভালো প্রধানমন্ত্রীর সঙ্গে বলিউডের বিশেষ ভালো সম্পর্ক রয়েছে। একইভাবে অক্ষয়ের সঙ্গেও রয়েছে কেন্দ্রের ভালো বোঝাপড়া ও সম্পর্ক।  

বৃষ্টি বিঘ্নিত ম্যাচেও DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য