ইরানের গোয়েন্দা পুলিশের প্রধান গোলামরেজা রেজাইয়ান নিহত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিহত ইরানের গোয়েন্দা পুলিশ সংস্থা ফারাজার প্রধান গোলামরেজা রেজাইয়ান। রবিবার সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য প্রকাশিত হয়েছে। সূত্রের খবর, রেজাইয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলেও কীভাবে বা কোন পরিস্থিতিতে তিনি নিহত হয়েছেন, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গোলামরেজা রেজাইয়ান ইরানের নিরাপত্তা ও পুলিশ প্রশাসনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি ইমিগ্রেশন ও ফরেন ন্যাশনাল পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি চিফ অব ইন্টেলিজেন্স এবং পাবলিক সিকিউরিটি পুলিশের প্রধান হিসেবেও দায়িত্ব সামলেছেন। এসব সংবেদনশীল পদে কাজ করার অভিজ্ঞতার কারণে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: করাচিতে আমেরিকার দূতাবাসে তাণ্ডবকারীদের উপরে মার্কিন সেনার গুলি, নিহত কমপক্ষে ১০

তবে রেজাইয়ানের মৃত্যুকে ঘিরে এখনও পর্যন্ত সরকারি স্তরে কোনও বিস্তৃত বিবৃতি প্রকাশ করা হয়নি। তদন্ত শুরু হয়েছে কি না বা এটি কোনও হামলার ফল কি না, সে বিষয়েও স্পষ্ট কিছু জানানো হয়নি। ফলে এই ঘটনাকে ঘিরে ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে।

প্রসঙ্গত, শনিবার  ইরানের উপর হামলা চালায় ইজরায়েল ও আমেরিকা। তারপর থেকে পাল্টা আক্রমণ শুরু করে ইরানও। এই হামলায়  ইরানের প্রায় ৪০ জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। এমনটাই সূত্রের খবর।  নিহতদেড় মধ্যে খামেনেই সহ আছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপোর। শুধু তাই নয় ইরানে হামলায় দেশটির সর্বোচ্চ নেতার মেয়ে, জামাই ও নাতির নিহত হওয়ার খবর  মিলেছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের