খামেইনির উত্তরসূরি নির্বাচিত হলেন আলী রেজা আরাফি, কে তিনি?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তেহরানে আলী খামেনেই নিহত হওয়ার পর দেশের শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে, এমনটাই সংবাদ সংস্থা সূত্রে খবর। মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলার জেরে খামেনেইয়ের মৃত্যুর পর সিনিয়র ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলীরেজা আরাফি-কে ইরানের অন্তর্বর্তীকালীন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

সূত্রের খবর, ইরানের সংবিধান অনুযায়ী গঠিত অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদের একজন আইনবিদ সদস্য হিসেবে আলীরেজা আরাফিকে মনোনীত করা হয়েছে। এই পরিষদই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত মধ্যবর্তী সময়ে সর্বোচ্চ নেতার সব প্রশাসনিক ও ধর্মীয় দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন: ইরানের গোয়েন্দা পুলিশের প্রধান গোলামরেজা রেজাইয়ান নিহত

খামেনেইয়ের মৃত্যুর ঘটনায় ইরানের রাজনৈতিক ও ধর্মীয় পরিমণ্ডলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবং রাষ্ট্রীয় ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখতেই দ্রুত এই অন্তর্বর্তীকালীন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।ইরানের সংবিধান অনুযায়ী, দেশ পরিচালনার জন্য গঠিত অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদে রয়েছেন রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই এবং অভিভাবক পরিষদের একজন জ্যেষ্ঠ ধর্মীয় প্রতিনিধি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যুর পর ইরান এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে প্রবেশ করেছে। এই পরিবর্তনকালীন সময়ে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত দেশের শাসনভার যৌথভাবে সামলাবে এই পরিষদ।

৮৬ বছর বয়সি খামেনি শনিবার মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযানে নিহত হন। ওই হামলায় ইরানের একাধিক সামরিক ঘাঁটি, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা এবং শীর্ষ নেতৃত্বের সঙ্গে সম্পর্কিত এলাকাগুলিকে লক্ষ্য করা হয়। অভিযানের সময় প্রতিরক্ষামন্ত্রী আমির নাসেরজাদেহ এবং কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুরের সঙ্গে যুক্ত স্থানগুলিও হামলার আওতায় আসে বলে জানা গেছে।

খামেনেইয়ের মৃত্যুর খবর সর্বপ্রথম প্রকাশ্যে আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্প সামাজিক মাধ্যমে এক বার্তায় লেখেন, খামেনেইয়ের মৃত্যু ইরানসহ সারা বিশ্বের সেই সব মানুষের জন্য ন্যায়বিচার, যারা তাঁর শাসনামলে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

যদিও শুরুতে ইরান সরকার এই খবর অস্বীকার করেছিল, পরে রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে খামেনেইয়ের মৃত্যুর বিষয়টি স্বীকার করা হয়। বর্তমানে বহিরাগত সামরিক চাপ, অভ্যন্তরীণ নিরাপত্তা উদ্বেগ এবং নতুন নেতৃত্ব নির্বাচন-এই তিন চ্যালেঞ্জের মুখে পড়ে দেশটি গভীর অনিশ্চয়তার মধ্যে দিয়ে এগোচ্ছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের