বিজেপির পরিবর্তন যাত্রায় শুধুই ফাঁকা চেয়ার, ভিডিও তুলে আক্রমণে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। তার মধ্যে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। যা নিয়ে বাংলা জুড়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ তথা বৈধ ভোটাররা। এই আবহে এমন ক্ষতে প্রলেপ দিতে নেমে পড়েছে বিজেপি। গোটা বাংলা জুড়ে পরিবর্তন যাত্রা শুরু করেছে। এই পরিবর্তন যাত্রা আজ থেকে শুরু হলেও তা শেষ হবে ১৫ মার্চ। সেদিন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আর সেই পরিবর্তন যাত্রার শুরুতেই ধাক্কা খেল বিজেপি। কোচবিহার থেকে শুরু হয়েছিল বিজেপির পরিবর্তন যাত্রা। আর সেখানের বাস্তব ছবি তুলে ধরে তৃণমূল।

এদিকে আজ, রবিবার বিজেপি নেতা তথা ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডাকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর নদিয়াতে পরিবর্তন যাত্রায় সামিল হওয়ার কথা। সেখানে থাকবেন সুকান্ত মজুমদারও। আজ, রবিবার কোচবিহারে শুরু হয় পরিবর্তন যাত্রা। সেখানের সমাবেশে দেখা যায় শুধুই ফাঁকা চেয়ারের সারি। যে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল। সেখানে তৃণমূল লিখেছে, ‘‌প্রতি বছরের মতো, এবারও বিজেপি নির্বাচনকে ঘিরে কৃত্রিম গুঞ্জন ছড়াচ্ছে। বাংলায় তাদের ভুয়ো ‘‌পরিবর্তন যাত্রা’‌তে কোটি কোটি জনসাধারণের অর্থ নষ্ট করছে।’‌

 

অন্যদিকে একদিন আগেই প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। তাতে ব্যাপক হারে বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে। এই কারণে বাংলার মানুষ বিজেপির উপর অত্যন্ত রুষ্ট। এমনকী নির্বাচন কমিশনকে সাধারণ মানুষ নির্যাতন কমিশন নাম দিয়েছেন। এই আবহে বিজেপির সভা রীতিমতো ফ্লপ শোয়ে পরিণত হয়। আর তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তৃণমূল লিখেছে, ‘‌তাদের আইটি সেল অতিমাত্রায় তৎপর হয়ে উঠেছে, সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর প্রচার এবং উন্মাদনা ছড়িয়ে দিয়েছে। শীর্ষস্থানীয় নেতারা রাজপরিবারের সদস্যদের মতো সমাবেশে খালি বক্তব্য দেওয়ার জন্য ছুটে এসেছেন।’‌

এছাড়া কোচবিহারের পরিবর্তন সভায় সাধারণ মানুষ অংশগ্রহণ করেনি বলেই অভিযোগ। বিজেপির উপর বীতশ্রদ্ধ হয়েই কেউ সমাবেশে যোগ দেয়নি। ফলে সভা জুড়ে শুধুই ফাঁকা চেয়ার দেখা যায়। গুটিকয়েক লোকজন জড়ো হলেও শূন্য চেয়ার পূর্ণ হয়নি। এবার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল কংগ্রেস লিখল, ‘‌এই অদ্ভূত দৃশ্যের মধ্যে কোনও সারবস্তু নেই, শুধুই গরম বাতাস। কোচবিহারে তাদের সমাবেশে খালি চেয়ারগুলি ভরার জন্য রাখা হয়েছিল। কিন্তু দেখা গেল, বাংলায় বিজেপির ভেঙে পড়া সংগঠনের করুণ প্রমাণ, যেখানে তারা সামান্য ভিড়ও সংগ্রহ করতে পারল না। বাংলা ইতিমধ্যেই এই ভণ্ডদের প্রত্যাখ্যান করেছে এবং লেখাটি দেওয়ালে লেখা আছে।’‌ উল্লেখ্য, কোচবিহারের পরিবর্তন যাত্রার নেতৃত্বে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে