নববধূ রশ্মিকাকে নিয়ে তিরুপতি মন্দিরে পুজো দিলেন বিজয় দেবেরাকোন্ডা

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সাতপাকে বাঁধা পড়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় দুই তারকা রশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে স্বপ্নের বিয়ে করেছেন তাঁরা। বিয়ের পরেই এবার নব দম্পতিকে দেখা গেল তিরুপতি মন্দিরে। গাঁটছড়া বাঁধার কয়েকদিন  পরেই তাঁরা হিয়েছেন হায়দ্রাবাদের তিরুমালা তিরুপতি মন্দিরে আশীর্বাদ নিতে। মন্দিরে প্রার্থনা শেষে বেরিয়ে আসার সময় নবদম্পতিকে দেখা যায় খুশির মেজাজে। নব দম্পতিকে দেখতে ভিড় জমায়  ভক্তরা।  গণমাধ্যম এবং পাপারাজ্জিদের মিষ্টি বিতরণও করেন তারকা দম্পতি।  তাদের মন্দির সফরের বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এদিন রশ্মিকাকে সিল্কের সবুজ এবং সোনালি শাড়িতে দেখা গিয়েছে।  অন্যদিকে বিজয়কে দেখা গিয়েছে সাদা কুর্তা-পায়জামায়  মন্দিরে আশীর্বাদ নেওয়ার পর দম্পতি হাসি মুখে বাইরে বেড়িয়ে  আসেন এবং ভক্তদের উষ্ণ অভ্যর্থনা জানান। নবদম্পতির সঙ্গে উপস্থিত ছিলেন বিজয়ের ভাই আনন্দ দেবেরকোন্ডাও।  রশ্মিকা এবং বিজয়কে ঘিরে ছিলেন বহু মানুষ।   তবে যে ভিডিও সকলের মন কেড়ে তা হল  ভিড়ের মধ্যে বিজয় রশ্মিকার হাত ধরে  রয়েছেন । 

আরও পড়ুন: দোলের দিন বাড়িতেই বানান বিশেষ এই পানীয়, ঠান্ডা হবে মন-প্রাণ

উদয়পুরের আইটিসি মেমেন্টোসে তেলেগু এবং কোডাভা রীতি অনুযায়ী তাঁদের বিয়ে  হয়। এই অনুষ্ঠানে শুধুমাত্র  তাঁদের পরিবারের সদস্য এবং প্রিয়জনরা উপস্থিত ছিলেন।  বিয়ের  সময় রশ্মিকা লাল রঙের শাড়ি পরেছিলেন। শাড়িতে ছিল মন্দির-ঘরের নকশার । বিজয়ের বিয়ের পোশাক হায়দ্রাবাদের টেক্সটাইল ঐতিহ্যের উপর ভিত্তি করে তৈরি ছিল এবং তার পোশাকটি বনসিঙ্গারাম বুননের শক্তি থেকে অনুপ্রাণিত ছিল। তিনি একটি ধুতি পরেছিলেন । তাঁদের বিয়েতে ছিল দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য, প্রাচীন ভাস্কর্য আর ঐতিহ্যের গভীর ছাপ। 

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ