রং খেলার মাঝে অল্প সময়ে বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের হায়দরাবাদি রেড চিকেন

Share:

নিজস্ব প্রতিনিধি: দোলে হাতে সময় নেই। সকলে রঙ খেলার আনন্দে মেতে উঠবে। কিন্তু বাইরের খাবার খেতেও ইচ্ছাও করছে না। অল্প সময়ে ভালো কিছু কি রান্না করা যায় ভাবছেন ? আপনার জন্য রইল সহজ রেসিপি। বানিয়ে ফেলুন হায়দরাবাদি রেড চিকেন রইল সহজ রেসিপি।  

উপকরণ

১ কেজি চিকেন
৩টে বড় পেঁয়াজ কুচি
এক মুঠো কাজুবাদাম
১ চামচ নারকেল কুচি
২৫০ গ্রাম টকদই
২ টেবিল চামচ আদা-রসুন বাটা
২ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
১ চা চামচ হলুদ গুঁড়ো
২ চা চামচ গরম মশলার গুঁড়ো
২ চা চামচ গোলমরিচের গুঁড়ো
১টি পাতিলেবুর রস
২ টেবিল চামচ চিলি সস
১ টেবিল চামচ সয়া সস
৪-৫টা কাঁচালঙ্কা
২ টেবিল চামচ ঘি
১ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
১ টেবিল ধনেপাতা কুচি

পদ্ধতি 

প্রথমে পেঁয়াজ কুচিয়ে সাদা তেলে ভেজে বেরেস্তা বানিয়ে নিন। তারপর তার সঙ্গে  কাজুবাদাম, টকদই, নারকেল কুচি মিশিয়ে মিহি পেস্ট বানিয়ে রাখুন। তারপর চিকেন  ম্যারিনেট করে নিন।  চিকেনে বাদাম-দইয়ের পেস্ট এবং সমস্ত গুঁড়ো মশলা, আদা-রসুন বাটা মিশিয়ে রাখুন।  অন্য একটি বাটিতে চিলি সস, সয়া সস, কাঁচালঙ্কা, পেঁয়াজ কুচি, লেবুর রস, ধনেপাতা কুচি মিশিয়ে রাখুন, এই সব দিয়ে    চিকেনটা ভালো করে মাখিয়ে  ২ ঘণ্টা ম্যারিনেট করে রেখে দিন।  

 তারপর  ঘি গরম করে  তার মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে কষতে থাকুন। ঢাকা দিয়ে চিকেন সিদ্ধ করে নিন।  জল দেওয়ার দরকারই নেই।  চিকেন সিদ্ধ হয়ে গেলে উপর দিয়ে ফ্রেশ ক্রিম ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে  নিলেই তৈরি হায়দরাবাদি রেড চিকেন।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য