নাগপুর কারখানায় বিস্ফোরণ, নিরাপত্তায় অবহেলার অভিযোগে গ্রেফতার ৯

Share:

নিজস্ব প্রতিনিধি, নাগপুর : নাগপুরে বারুদ কারখানায় বিস্ফোরণে নিরাপত্তায় অবহেলার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার এই বিস্ফোরণের ঘটনায় সোমবার সকালে বারুদ কারখানার সঙ্গে জড়িত ৯ জন ডিরেক্টরকে গ্রেফতার করেছে কালমেশ্বর থানার পুলিশ। পাশাপাশি ওই সংস্থার ২১ জন শেয়ারহোল্ডারের বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কারখানায় নিরাপত্তার বিষয়ে অবহেলার ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছে পেট্রোলিয়াম এবং বিস্ফোরক নিরাপত্তা সংস্থা। তার ওপরেই ভিত্তি করে সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ধৃত ৯ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। কেন এই ধরনের ঘটনা ঘটল ধৃতদের থেকে তথ্য বের করার চেষ্টা চলছে।

সূত্রের খবর, নাগপুরের রাউলগাও এলাকার কার্টুন এলাকার একটি কারখানাতে রবিবার সকালে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১৭ জনের। আগে ১৫ জনের মৃত্যুর খবর মিলেছিল। পরে আরও ২জনের মৃত্যু হয়। গুরুতর জখম হয়েছেন বহু। রবিবার সকালে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে নাগপুরের কারখানাটি। ঘটনার সময় সেখানে অনেক শ্রমিক ছিলেন। বিস্ফোরণের তীব্রতায় শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। বিস্ফোরণের পরে এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার পর পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।  আহতদের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করার কথা জানিয়েছে ওই সংস্থা। পাশাপাশি মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণাও করা হয়েছে। 

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা