নথি দেওয়া সত্ত্বেও নাম ‘ডিলিট’, বারাসত ডিএম অফিসে লম্বালাইন

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত : নাম বাদ যাওয়া ভোটারদের নাম তুলতে লম্বা লাইন উত্তর ২৪ পরগনা জেলাশাসকের দফতরে। চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে লক্ষ লক্ষ নাম। তারমধ্যে উত্তর ২৪ পরগনায় নাম বাদ গিয়েছে বিপুল। সেই বাদ যাওয়া নাম নতুন করে তালিকায় তুলতে ভিড় জমিয়েছেন ভোটাররা। বারাসত ডিএম অফিসের সামনে হাজার হাজার মানুষের লাইন।

গত শনিবার প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকার প্রথম পর্ব। এখান থেকে নাম বাদ পড়েছে প্রায় ৬৩ লক্ষ মানুষের। উত্তর ২৪ পরগনাতেও বহু মানুষ ভোটারাধিকার হারিয়েছেন। তালিকা থেকে তাদের নাম বাদ গিয়েছে। নতুন করে তারা নাম তুলতে হাজির হয়েছেন বারাসাত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের (District Magistrate) অফিসে। সোমবার সকাল থেকেই হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন ঘন্টার পর ঘন্টা। হয়রানির শিকার হচ্ছেন তাঁরা। ফর্ম নিয়ে ফিল আপ করে জমা দিতে হচ্ছে। উত্তর ২৪ পরগনা দেখা গিয়েছে পরিবারের কয়েকজনের নাম রয়েছে বাকিদের নাম বাতিল করা হয়েছে। তারাই এদিন গিয়ে হাজির হয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের (District Magistrate) অফিসে। 

তাঁদের অভিযোগ, সমস্ত নথি জমা করেছেন। কমিশনের চাওয়া সকল নথি জমা করার পরেও বহু মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে। বাধ্য হয়ে দূর দূরান্ত থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের (District Magistrate) অফিসে আসতে হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সাদা কাগজে দরখাস্ত করে জমা করতে বলা হয়েছে তাঁদের। চূড়ান্ত হয়রানি নিয়ে সমস্যায় সাধারণ মানুষ। 

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

৩ বছরের পড়ুয়াকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার স্কুল বাসের চালক

কেক, বিস্কুটে ব্যবহৃত হচ্ছে পচা ডিম, বসিরহাটে অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

হঠাৎ থমকে গেল আর্জেন্টিনার ম্যাচ, খেলা থামিয়ে সম্মান মেসিকে

খুশি হবেন ভগবান গোপাল, ঘরেই বানিয়ে নিন ক্রিমি তালের কুলফি

জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করুন ধনিয়া পাঞ্জিরি, রইল সহজ রেসিপি

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যসচিবের ফোনের পর ডিভিসি জল ছাড়া কমালেও হাওড়া-হুগলিতে বন্যা পরিস্থিতির অবনতি

তারেক রহমানকে কটূক্তি, গ্রেফতার ইনকিলাব মঞ্চের সদস্য