এই মুহূর্তে

দায়িত্ব নিয়েই দিল্লিতে বাংলাদেশ সেনা গোয়েন্দা প্রধান, সফর ঘিরে জোর জল্পনা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশ সেনাকে পাকিস্তানি এজেন্টদের কবল থেকে মুক্ত করার প্রক্রিয়া শুরু করেছেন তারেক রহমান। সেনার প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার(পিএসও), কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) এবং সেনা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) শীর্ষ পদে বদল ঘটিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল সেনা গোয়েন্দা সংস্থা। ওই সংস্থার ডিজি পদে থাকা জামায়াতে ঘনিষ্ঠ মেজর জেনারেল জাহাঙ্গীর আলমকে সরিয়ে ব্রিগেডিয়ার কায়সার রশিদ চৌধুরীকে পদোন্নতি দিয়ে বসানো হয়েছে। আর ডিজিএফআইয়ের প্রধান পদে বসেই চার দিনের মাথায় দিল্লি গিয়েছেন তিনি। আর মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীর ওই সফর নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। দীর্ঘ পাঁচ বছর বাদে ডিজিএফআইয়ের কোনও শীর্ষ পদাধিকারী দিল্লিতে গেলেন।

সেনা সূত্রে জানা গিয়েছে, ‘রবিবার (১ মার্চ) ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানে (6E-1104) স্ত্রীকে সঙ্গে নিয়ে দিল্লি গিয়েছেন ডিজিএফআই প্রধান। সেনা সদর দফতরে ছুটির আবেদনে চিকি‍ৎসার কথা উল্লেখ করেছেন।’ তবে ওয়াকিবহাল মনে করছে, শুধু ব্যক্তিগত চিকি‍ৎসার কারণেই নয়, ওই কোনও উদ্দেশ্য রয়েছে তার। বিশেষ করে, তারেক রহমানের সরকার ক্ষমতায় আসীন হওয়ার পরে তথাকথিত জুলাই যোদ্ধারা গ্রেফতারি এড়াতে অবৈধভাবে সীমান্ত টপকে ভারতে ঢুকতে পারে। তাছাড়া অনেকেই নাম ভাঁড়িয়ে দিল্লি ঢুকে বিদেশে যাওয়ার ভিসা হাতাতে পারেন বলে আশঙ্কা রয়েছে। এ বিষয়ে ভারতীয় সেনা যাতে সীমান্তে বিশেষ সতর্ক থাকে, সে বিষয়ে দিল্লিকে অনুরোধও জানাতে পারেন তিনি।’উল্লেখ্য, সম্প্রতি ভারতের ভিসা নিয়ে দিল্লিতে এসেছিলেন হবিগঞ্জের বানিয়াচং থানার হিন্দু পুলিশ আধিকারিক সন্তোষ দাস চৌধুরীকে জ্যান্ত পুড়িয়ে মারার মূলপাণ্ডা তথা মাহদী হাসান। দিল্লি থেকে ভিসা নিয়ে ফিনল্যান্ড পাড়ি জমানোর পরিকল্পনা ছিল। কিন্তু ভিসা নিতে গিয়েই আওয়ামী লিগ নেতা-কর্মীদের নজরে পড়ে যায়। তার পরেই তড়িঘড়ি দিল্লি থেকে দেশে ফিরে আসে। দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসন দফতরের আধিকারিকদের হাতে ঘন্টা খানেক আটকও ছিল।

Published by:

Share Link:

More Releted News:

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

ভয় দেখিয়ে তিন ছাত্রকে ধর্ষণ, গ্রেফতার নরপিশাচ মাদ্রাসা শিক্ষক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ