এই মুহূর্তে

খামেনেইয়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পাকিস্তান, হিংসার বলি কমপক্ষে ২৩

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেইনির মৃত্যুর প্রতিবাদে উত্তাল পাকিস্তানের একাধিক শহর। বিক্ষোভকারীদের সঙ্গে মার্কিন সেনা ও পুলিশের সংঘর্ষে কমপক্ষে ২৩ জন মারা গিয়েছেন। পাক সরকার ও ধর্মীয় নেতাদের অনুরোধ উপেক্ষা করে বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ তথা তাণ্ডব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনী।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ জানিয়েছে, ‘খামেনেইয়ের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভে অন্ততপক্ষে ২৩ জন প্রাণ হারিয়েছেন। তার মধ্যে করাচিতে মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভে ১০ জন, গিলগিত-বালতিস্তানের স্কারদুতে ১১ জন এবং রাজধানী ইসলামাবাদে ২ জন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে। করাচিতে মার্কিন দূতাবাসমুখী সব সড়ক বন্ধ করে দিয়েছে প্রশাসন। সুলতানাবাদ সেতুর নিচে একটি ট্রাফিক পুলিশ পোস্টে আগুন দেওয়া হয়। আইআই চুন্দ্রিগড় রোডে সেন্ট্রাল পুলিশ অফিসের কাছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানেগ্যাস ছোড়ে। এছাড়া নেটিভ জেটি ব্রিজের কাছে কাস্টমস হাউস সংলগ্ন এলাকাতেও আরেকটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। করাচির সিভিল হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নিহত ও আহতরা প্রত্যেকেই গুলিবিদ্ধ হয়েছেন।’

পঞ্জাবের রাজধানী লাহোরেও কয়েক হাজার বিক্ষোভকারী মার্কিন দূতাবাসের   বাইরে জমায়েত হয়েছিলেন। সেখানেও পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়ান তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। রাজধানী ইসলামাবাদে কূটনৈতিক এলাকা ‘রেড জোন’-এ যাওয়ার সব রাস্তা বন্ধ করে দিয়েছিল পুলিশ। কিন্তু কয়েক হাজার বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে কূটনৈতিক এলাকার দিকে অগ্রসর হলে পুলিশ কাঁদানেগ্যাসের শেল ফাটায় ও গুলি ছোড়ে। এতে দুজন নিহত ও প্রায় ১০ জন আহত হন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে আছি। ইরানের জনগণের মতোই প্রতিটি পাকিস্তানি শোকাহত।’

 

 

 

Published by:

Share Link:

More Releted News:

শাহবাজকে উপেক্ষা করছেন ট্রাম্প! পাকিস্তান চালাচ্ছেন মুনির, প্রাক্তন পাক মন্ত্রীর মন্তব্যে ঝড়

টিকিট ছাড়াই বিস্ময়কর দুনিয়ায়: নানজিংয়ের জাদুঘর ভ্রমণ

ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনাপ্রধান মুনির

তুরস্কের স্কুলে ঢুকে ৯ জনকে ঝাঁঝরা করে গুলিতে আত্মঘাতী ১৩ বছরের কিশোর

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ মিথ্যে, ট্রাম্পের হুমকি নিয়ে পাল্টা হুঁশিয়ারি চিনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ