ফেসবুকে পরিচয়, সবংয়ে দুই নাবালিকাকে নিয়ে পালাতে গিয়ে পুলিশের জালে ২ তরুণ

সবংয়ে দুই নাবালিকাকে নিয়ে পালাতে গিয়ে ধরা পড়ল দুই তরুণ। দিন কয়েক আগে দুই নাবালিকার সঙ্গে ফেসবুকে পরিচয় হয়েছিল দুই তরুণের।

Share:

নিজস্ব প্রতিনিধি: সবংয়ে দুই নাবালিকাকে নিয়ে পালাতে গিয়ে ধরা পড়ল দুই তরুণ। দিন কয়েক আগে দুই নাবালিকার সঙ্গে ফেসবুকে পরিচয় হয়েছিল দুই তরুণের। তারপর চলে মোবাইল নম্বর দেওয়া-নেওয়া। বন্ধুত্ব গড়ায় প্রেমের সম্পর্কে। আর দুই নাবালিকা থাকে একই এলাকায়। প্রেম এতটাই গভীরে চলে যায় যে, তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়ে নেয়। মাত্র কয়েকদিনের আলাপেই। শেষমেষ প্রেমের টানে দুই নাবালিকা ফেসবুকে আলাপ হওয়া ওই দুই তরুণের সঙ্গে পালানোর পরিকল্পনা করেন। সেইমতো সোমবার (২ মার্চ) তরুণরাও ভাড়া গাড়ি নিয়ে ওই দুই নাবালিকার এলাকায় হাজির হন। স্কুল পোশাক পরেই তরুণদের সঙ্গে গাড়িতে উঠে পড়ে নাবালিকারা। কিন্তু গাড়ি দ্রুত গতিতে চলতে দেখেই এলাকার বাসিন্দাদের সন্দেহ হয়।

কেননা গাড়িটি এতটাই দ্রুত চলছিল যে, রাস্তায় একটি সাইকেলকে ধাক্কা মারার পরিস্থিতি হয়ে দাঁড়ায়। তখনই সাইকেল আরোহী গাড়িটিকে উদ্দেশ্য করে চিৎকার করতে শুরু করেন। এবং তাতেই টের পান স্থানীয়রা। তাঁরা মোবাইলের মাধ্যমে সবাইকে খবর দেন। এরপর গাড়িটির পিছু নিয়ে তা থামিয়ে ঘিরে ফেলেন গ্রামের বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে চারজনকেই উদ্ধার করেন। এটি সবংয়ের ঘটনা। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশ জানিয়েছে, কোনও অভিযোগ না পাওয়া গেলে দুই নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

দুই নাবালিকার মধ্যে একজন নবম শ্রেণির ছাত্রী আর অন্য জন দশম শ্রেণীর ছাত্রী। দু’জনের বাড়ি একই জায়গায়। আর ওই দুই তরুণের বাড়ি সবং থানার অন্য গ্রামে। তাঁদের প্রেম এতটাই গভীরে চলে গিয়েছিল যে, তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। চারজনই নাবালক-নাবালক। তথা ১৮ বছরের নিচে। তাই ওই দুই তরুণও বেকার। তাদের বিয়ে বাড়িতে মানবে কিনা, আঠারো বছর পর্যন্ত অপেক্ষা, ধৈর্য ধরতে পারেনি তাঁরা। ঘটনার দিন স্কুল যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল দুই নাবালিকা। সেই কারণেই সেই পোশাকেই তরুণদের সঙ্গে পালানোর পরিকল্পনা করে তাঁরা। পুলিশ চালক-সহ তিন যুবক এবং দুই ছাত্রীকে থানায় নিয়ে যায়।

প্রতীক্ষার অবসান! ২৩ জুলাই দেশজুড়ে মুক্তি পাচ্ছে বিজয়ের ‘Jay Naygan’

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতায় ছোট-বড় মিলিয়ে ৮৪ রথযাত্রা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামছে ২ হাজার পুলিশ

বিয়ে ভেঙে যাওয়ার হবু স্ত্রীর উপর হামলা যুবকের, মেয়েকে বাঁচাতে প্রাণ গেল মায়ের

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়

১৩ বছরের কিশোরের শরীরে দীর্ঘ লেজ! SSKM হাসপাতালে সফল অস্ত্রোপচার

ফ্রিজের ভিতর ‘স্বয়ম্ভু’ শিবলিঙ্গ! দর্শন পেতে আগ্রার বাড়িতে ভক্তদের ঢল

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০