কেন্দ্রীয় নেতাদের ভাষণে উৎসাহ পাচ্ছে না নীচুতলার কর্মীরা, দোটানায় বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তাতে মূল বিতর্কিত আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। কারণ এসআইআর করতে গিয়ে বাংলার বিপুল বৈধ ভোটারের নাম কেটে দিয়েছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, বিপুল ভোটারকে বিচারাধীন বলে তালিকায় তুলে ধরা হয়েছে। এই বিষয়টি নিয়ে কোনও টোটকা বা ভোকাল টনিক দিচ্ছেন না কেন্দ্রীয় নেতারা। বঙ্গ–বিজেপির নেতারাও নীচুতলার কর্মীদের এই নিয়ে কোনও কড়া যুক্তি দেখাতে পারছেন না। শুধু তাঁদের কেন্দ্রীয় নেতাদের সভা–সমাবেশে যোগ দিতে নির্দেশ দেওয়া হচ্ছে। রথযাত্রা কর্মসূচিতে সামিল হতে জোর করা হচ্ছে। কিন্তু মানুষের দুয়ারে গিয়ে কোন যুক্তিতে কথা বলবেন তাঁরা সেই দিশা দেখানো হচ্ছে না বলে সূত্রের খবর।

এদিকে এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে বিজেপি নেতাদের থেকে কোনও বার্তা মিলছে না। তার উপর কেন্দ্রীয় নেতারা বঙ্গে এসে হিন্দি ভাষায় যা বলে যাচ্ছেন তা বেশিরভাগ গ্রামের মানুষ বুঝতে পারছেন না। আর নীচুতলার নেতা–কর্মীরা মানুষকে বোঝাতে গেলে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বলে সূত্রের খবর।

অন্যদিকে এই সার্বিক পরিস্থিতি নিয়ে দোটানায় পড়েছে বঙ্গ–বিজেপির শীর্ষ নেতারা। তাঁরা যে তথ্য হাতে পেয়েছেন তাতে দেখা যাচ্ছে, সভা–সমাবেশে ভিড় করছেন দলেরই বেশিরভাগ নেতা–কর্মীরা। সাধারণ মানুষের উপস্থিতি অত্যন্ত কম। এই আবহে পদ্মনেতাদের এখন প্রস্তুতি নিতে হচ্ছে ব্রিগেড সমাবেশের। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন তাঁরা। কারণ ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতারা বঙ্গ–বিজেপির নেতাদের জানিয়ে দিয়েছেন, ভিড় যদি পর্যাপ্ত পরিমাণ করা না যায় তাহলে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এমন বড় সমাবেশ বাতিলও করা হতে পারে। যার জেরে চাপে আছেন বঙ্গ–বিজেপির নেতারা বলে সূত্রের খবর।

এছাড়া চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর বিজেপি এবং নির্বাচন কমিশনের উপর ক্ষুব্ধ গ্রামবাংলার বড় অংশের মানুষজন। প্রত্যেক জেলাতেই এই ছবি ধরা পড়েছে। তার উপর নাম বাতিল হওয়ায় এবং বিচারাধীন তালিকায় থাকায় ইতিমধ্যেই বেশ কয়েকজন মানুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আর সেগুলি সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। তাতে আরও চাপ বেড়েছে। কারণ বিজেপি নেতা–কর্মীদের দেখলেই নানা প্রশ্ন করতে শুরু করছেন সাধারণ মানুষজন। নামপ্রকাশে অনিচ্ছুক জেলার এক বিজেপি নেতা বলেন, ‘‌একদিকে সাধারণ মানুষকে বোঝাতে পারছেন না নীচুতলার নেতা–কর্মীরা। অপরদিকে তাঁদেরকে বলা যাচ্ছে না সভা–সমাবেশে যোগ দিতে আসতে। ফলে সব মিলিয়ো দোটানা পরিস্থিতিতে পড়েছেন নীচুতলার নেতা–কর্মীরা।’‌

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ