দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইডেনে অ্যালেন টর্নেডোয় খড়কুটোর মতো উড়ে গেল দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিনিধি: ইডেন গার্ডেন্সে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে রীতিমত ঝড় তুলেছেন কিউই দুই ওপেনার ফিন অ্যালেন ও টিম সাইফার্ট। তাঁদের ব্যাটিংয়ের কাছে কার্যত টিকতেই পারল না দক্ষিণ আফ্রিকার বোলাররা। প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা থেকে গেল। ২০ ওভার শেষ হওয়ার আগেই নির্ধারিত রান তুলে নেয় নিউজিল্যান্ড। ৪৩ বল বাকি থাকতেই ৯ উইকেটে ১৭৩ রান করে  নিউজিল্যান্ড। অর্থাৎ প্রথম দল হিসেবে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেল  সাইফার্টরা। সেমিফাইনালে মাত্র এক উইকেট হারিয়ে জয়ী হয়েছে কিউইরা।

৩৩ বলে ৫৮ রান করে বোল্ড হন সাইফার্ট। রাবাদা দক্ষিণ আফ্রিকাকে ব্রেকথ্রু এনে দেন। ভাঙে ১১৭ রানের জুটি। অন্যদিকে  মাত্র ১৯ বলে  অর্ধশতরান করেছেন   ফিন অ্যালেন। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটাই দ্রুততম  অর্ধশতরান। এবারের বিশ্বকাপে এটি যৌথভাবে দ্রুততম। অন্যদিকে ২৮ বলে  অর্ধশতরান করেছেন  সাইফার্ট। এবারের বিশ্বকাপে এটি তাঁর তৃতীয়  অর্ধশতরান। অন্যদিকে ফিন ফিন অ্যালেন ৩৩ বলে শতরান করেছেন।

 ফিন অ্যালেন ও টিম সাইফার্ট পাওয়ার প্লেতে রীতিমতো ঝড় তুলেছেন। ৮ বলে ২০ রান করেছেন ফিন অ্যালেন, ১৬ বলে ২৮ রান করেছেন টিম সাইফার্ট।  নিউজিল্যান্ডের বোলারদের দাপটে ১৬৯  রানেই থমকে  যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। বুধবার (৪ মার্চ) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে শুরু করে প্রোটিয়ারা। ত্রিস্তান স্টাবস ও মার্কো জানসেন বুক চিতিয়ে লড়াই না করলে চরম লজ্জার মুখে পড়তে হতো ‘চোকার্স’ খেতাব পাওয়া দক্ষিণ আফ্রিকাকে। এদিন নিউজিল্যান্ডের হয়ে রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি ও কোল ম্যাকনকি ২টি করে উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: ইডেনে ‘কুম্ভ’ হয়ে লড়লেন মার্কো জানসেন, কিউইদের ১৭০ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা

ফাইনালে ওঠার লড়াইয়ে এদিন প্রথম একাদশে তিন পরিবর্তন নিয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা। অভিজ্ঞ পেসার কাগিসো রাবাদা, অলরাউন্ডার মার্কো জানসেন ও অভিজ্ঞ স্পিনার কেশব মহারাজকে ফেরানো হয়েছে। বাদ পড়েছেন স্পিনিং অলরাউন্ডার জর্জ লিন্ডা, গতিময় পেসার আনরিখ নোখিয়ে ও  তরুণ পেসার কিউনা মাফাকা। অন্যদিকে নিউজিল্যান্ড প্রথম একাদশে একটি পরিবর্তন ঘটিয়েছে। ইশ সোধির জায়গায় দলে ঠাঁই পেয়েছে জিমি নিশাম। টস জিতে এদিন প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।

দ্বিতীয় ওভারে আক্রমণে এসে প্রোটিয়াদের জোড়া ধাক্কা দেন কিউই বোলার কোল ম‍্যাকনকি। পরপর দুই বলে কুইন্টন ডি কক (১০) ও রায়ান রিকেলটনকে (০) ফেরান। ম‍্যাকনকিকে চার মারার পর উড়িয়ে মারার চেষ্টায় কক মিড অনে লকি ফার্গুসনের হাতে ধরা পড়েন। পরের বলে কাট করে শর্ট থার্ড ম‍্যানে ধরা পড়েন রিকেলটন। নতুন ব‍্যাটসম‍্যান ডেওয়াল্ড ব্রেভিসের ব‍্যাটের কানায় লেগে স্লিপ দিয়ে বল; গড়িয়ে যায় বাউন্ডারিতে। স্লিপে কোনও ফিল্ডার থাকলে ম‍্যাকনকির হ‍্যাটট্রিক হয়েও যেতে পারত! চতুর্থ ওভারে আক্রমণে আসেন লকি ফার্গুসন। বলে ফ্লিক করেন মার্করাম। ঠিকঠাক টাইমিং না হওয়ায় ক‍্যাচ যায় মিড উইকেট। সেখানে সুযোগ কাজে লাগাতে পারেননি রাচিন রবীন্দ্র। প্রথম পাওয়ার প্লে শেষে দক্ষিণ আফ্রিকার রান দাঁড়ায় ২ উইকেটে ৪৮।

অষ্টম ওভারে বল করতে এসে প্রোটিয়া অধিনায়ক মার্করামকে ফেরান রাচিন রবীন্দ্র। ক্যাচ ফস্কানোর প্রায়শ্চিত্ত করেন। ২০ বলে ১৮ করে আউট হন মার্করাম। এর পরে চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান ডেভিড মিলার ও ত্রিস্তান স্টাবস। দশম ওভারে বল করতে এসে মিলারকে ফেরান রাচিন। স্কোর বোর্ডে কোনও রান যোগ হওয়ার আগে ফিরে যান ডেওয়াল্ড ব্রেভিস (৩৪)। ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে প্রোটিয়ারা।

এর পর ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে মাথা ঠান্ডা করে খেলে দলকে বিপদ থেকে উদ্ধার করেন স্টাবস ও মার্কো জানসেন। দুজনে ৭৩ রান যোগ করে দলকে ১৫০ রানের গণ্ডিতে পৌঁছে দেন। ১৯তম ওভারের প্রথম বলে ফেরেন স্টাবস (২৯)। একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যান মার্কো জানসেন। তিনি অর্ধশতরান পূর্ণ করেন। শেষ ওভারে প্রোটিয়াদের জোড়া ধাক্কা দেন অভিজ্ঞ পেসার ম্যাট হেনরি। তৃতীয বলে ফেরান করবিন বসকে (২)। পরের বলে কাগিসো রাবাদাকে (০)। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৬৯ রানে পৌঁছয় দক্ষিণ আফ্রিকা। মার্কো জানসেন ৩০ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ