‘বাঁচতে দেবে না’, ভিন জাতে বিয়ের জেরে বাবা-মায়ের অত্যাচার, আত্মহত্যার ইঙ্গিত ‘বিগবস’ প্রতিযোগীর

বাবা-মায়ের লাগাতার অত্যাচার। বাড়িতে টিকতে পারছেন না বিখ্যাত ইউটিউবার তথা 'বিগবস ১৭' প্রতিযোগী অনুরাগ ডোভাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবা-মায়ের লাগাতার অত্যাচার। বাড়িতে টিকতে পারছেন না বিখ্যাত ইউটিউবার তথা ‘বিগবস ১৭’ প্রতিযোগী অনুরাগ ডোভাল। ইউটিউবে ২ ঘন্টার একটি ভিডিও শেয়ার করে ভক্তদের চমকে দিলেন ইউটিউবার। ভিডিওতে, বিষণ্ণ কন্ঠে তিনি জানালেন, জীবনে যে এমন পরিস্থিতির মুখোমুখি তাঁকে দাঁড় করাবে, কখনও তিনি আশা করেননি। ভিডিওতে, ইউটিউবার জানিয়েছেন, তিনি যখন ১৪ বছর বয়সে ছিলেন, তখন তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়েছিল। পরে, তিনি তাঁর পরিবারের কাছে পড়াশোনার জন্যে খুবই চাপের মুখোমুখি হয়েছিলেন। এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর স্ত্রী ঋতিকার সঙ্গে দেখা হয়। বাবা-মায়ের বিরুদ্ধে গিয়ে তাঁকে বিয়ে করেছিলেন। কেননা ঋতিকাকে ভিন ধর্মের। তাই তাঁর বাবা মা মেনে নেয়নি তাঁর বিয়ে।

এমনকি বিয়ের কয়েকদিন আগে, তাঁর বাবা-মা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তাঁরা তাঁর বিয়েতে যোগ দেবেন না। পুরো বিয়ে একার দায়িত্বে ছেড়ে দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তিনি গত এক বছর ধরে মানসিক আঘাতে ভুগছেন। হয়রানির শিকার হচ্ছেন। এখন আর্থিক সঙ্কটে। নিজের লোকেদের দ্বারা অত্যাচারিত হয়ে তিনি জীবন শেষ করতে চাইছেন, এই নির্যাতন সহ্য করতে পারছেন না। গতকালই, অনুরাগ ইউটিউবে ওই ভিডিওটি শেয়ার করছেন, যেখানে তিনি তাঁর যন্ত্রণা প্রকাশ করেছেন। ভিডিওতে তাঁকে অঝোরে কাঁদতেও দেখা হয়েছেন। অনুরাগ বলেছেন, এটিই তাঁর শেষ ভিডিও। তিনি ইউটিউব ছেড়ে দিচ্ছেন। আত্মহত্যার চেষ্টাও করেছিলেন তিনি। যা শুনে ইউটিউবারের ভক্তরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তিনি ভিডিওতে বাবা-মা এবং ভাইবোনদেরকে দায়ী করেছেন।

 

তাঁর কথায়, ‘গত কয়েক মাসে আমার জীবন উল্লেখযোগ্য ভাবে বদলে গিয়েছে। পড়াশোনার জন্য জন্য, টিউশন পড়াতে শুরু করি। সোশ্যাল মিডিয়ায় স্ত্রী ঋতিকার সঙ্গে দেখা হয়েছিল। আমি তার ভক্ত ছিলাম। একজন ভক্ত হিসেবে, ঋতিকাকে আমি ২-৩ বছর একটানা বার্তা পাঠিয়েছি। একদিন, তিনি উত্তর দেন। আমরা ২ বছর ধরে ডেটিংযের পর বিয়ের সিদ্ধান্ত নিই, কিন্তু আমাদের পরিবার সমর্থন করেনি। আমার বাবা-মা আমাকে খুব নির্যাতন করেছিলেন। তারা বলতেন যে, আমরা সুখী হব না, আমাদের বাঁচতেও দেবে না। এই সব কারণে আমি আন্তঃজাতিক বিয়ে করেছি। আমার বাবা-মা এই সম্পর্ক মেনে নেননি। তারা আমাকে এবং ঋতিকাকে এখনও বাড়িতে ঢুকতে দেয়না। আমার স্ত্রী ঋতিকাও আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমার মৃত্যুর জন্য আমার বাবা-মা, কালাম ভাই এবং শ্রেয়া দায়ী। কারও সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমি গভীরভাবে বিষণ্ণ। আমি জানি না কীভাবে এই অনুভূতি থেকে মুক্তি পাব। এই ভিডিওর পরে, আমি সম্ভবত অদৃশ্য হয়ে যাব। আমি কেবল ঘুমাতে চাই। পাঁচ দিন ধরে আমি কিছুই খাইনি। আমি চলে যাওয়ার পর, শ্রেয়া, মা, বাবা অনেক কিছু বলবে, মিথ্যা বলবে, কিন্তু আমি ভুল নই। ঋতিকা, অনেকেই তোমাকে প্রভাবিত করেছে, তোমাকে মিথ্যা বলেছে, কিন্তু আমি সবসময় তোমাকে ভালোবেসেছি। আমি তোমার জন্য সবকিছু করেছি। ভুল সিদ্ধান্ত নিয়ে আমাকে ছেড়ে চলে গেলে।’ গত বছরের মে মাসে ঋতিকা এবং অনুরাগের বিয়ে হয়েছিল। সেপ্টেম্বরে, এই দম্পতি তাদের প্রথম গর্ভাবস্থার কথা ঘোষণা করেন।

গুন্ডাদমন আইন কেন প্রয়োজন? বিধানসভায় দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

‘রাজপুত ইতিহাসকে ভুলভাবে ব্যাখ্যা’, আইনি বিপাকে অজয় দেবগনের ‘চৌহান’

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

এবার ‘হেরা ফেরি ৩’-র পরিচালনা থেকে সরে দাঁড়ালেন প্রিয়দর্শন, আদৌ ছবি তৈরি হবে?

‘গুন্ডাদের পাতালে ঢুকিয়ে দিতেই এই বিল,’ বিধানসভায় বললেন শঙ্কর ঘোষ

দলের ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন দক্ষিণ কোরিয়া কোচ

ভোটার তালিকায় নাম না থাকলে ভেন্ডিং লাইসেন্স নয়, কলকাতায় শুরু হকার নিয়ন্ত্রণ

প্রবল গরমে নাজেহাল অবস্থা, ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুল, বড় সিদ্ধান্ত রাজ্য় সরকারের

জয়পুরে নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে নিহত ৩ শ্রমিক, শুরু উদ্ধারকাজ

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

‘কোনও ভুল করিনি,’ শুভেন্দুর হুঁশিয়ারির পরেও সুর চড়ালেন হুমায়ুন

সরকারের দেওয়া সময় শেষ, পটনার সরকারি বাংলো খালি করছেন রাবড়ি দেবী

৩ বছরের শিশুকে ধর্ষণ-খুন, অভিযুক্ত বৃদ্ধকে ফাঁসির সাজা দিল পুণের আদালত