হরমুজ প্রণালীতে তেল ট্যাঙ্কারে ইরানের হামলায় নিহত দুই ভারতীয় নাবিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  আমেরিকা- ইজরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের আবহে  ওমান উপসাগরে একটি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছিল ইরান। সেই হামলাতেই মৃত্যু হয়েছে দুই ভারতীয়ের। ইরানি ক্ষেপণাস্ত্র  স্কাইলাইট ট্যাঙ্কারে আঘাত হানার পর  কয়েকদিন  নিখোঁজ ছিলেন দুই ভারতীয় নাবিক। তাঁদের মৃত্যুর খবর মিলেছে।   

জানা গিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন বিহারের ক্যাপ্টেন আশীষ কুমার এবং রাজস্থানের ক্রু সদস্য দলীপ সিং। ওমানের দুকম বন্দরে ড্রোন হামলার পর পালাউয়ের পতাকাবাহী তেল ট্যাংকারটির উপর হামলা চালানো হয়। এমএসসি একটি পোস্টে জানিয়েছে,  “মেরিটাইম সিকিউরিটি সেন্টার ঘোষণা করেছে যে পালাউ  প্রজাতন্ত্রের পতাকাবাহী তেল ট্যাংকারটি (স্কাইলাইট) মুসান্দাম গভর্নরেটের খাসাব বন্দর থেকে ৫ নটিক্যাল মাইল উত্তরে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল এবং ট্যাংকারটির সমস্ত ক্রু সদস্য, যার মধ্যে ২০ জন ছিলেন – ১৫ জন ভারতীয় এবং ৫ জন ইরানি নাগরিক ছিলেন  তাদের সরিয়ে নেওয়া হয়েছে।” তবে ট্যাংকারে কী আঘাত হেনেছে তা উল্লেখ করা হয়নি। 

আরও পড়ুন: হরমুজ প্রণালীতে আটকে ২০ হাজার নাবিক! দুর্ভোগের সঙ্গেই নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

এই প্রসঙ্গে উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে মার্কিন সরকারের নিষেধাজ্ঞার তালিকায় স্কাইলাইট অন্তর্ভুক্ত করা হয়েছিল। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে ইরানের হামলায় পুড়ে যাওয়া মৃতদেহ থেকে দুই জনের হাড় উদ্ধার করা হয়েছে। আমেরিকা- ইজরায়েল ও ইরানের উপর আঘাত হানার পরেই হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ইরান। এমনকি এটাও হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে বিনা অনুমতিতে যদি কোনও জাহাজ এই জায়গা পার করার চেষ্টা করে তাহলে সেটাকে ধ্বংস করে দেওয়া হবে। চিনের জাহাজের যাতায়াতের জন্য কেবল ইরান ছাড় দিয়েছে। 

 

প্রযুক্তির দুনিয়ায় ফের বিপত্তি!মাইক্রোসফ্‌টের পর এবার বিভ্রাট অ্যাপল-গুগল, সমস্যায় ব্যবহারকারীরা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই