‘দেবদূত’ সেজে এসে সর্বনাশ! দুর্ঘটনায় আহত ব্যক্তিকে সাহায্যের অছিলায় গলার চেইন ছিনতাই

ডোম্বিভালি পশ্চিমের গোপী চক এলাকায় বসবাসকারী তুষার শিন্ডে একটি বৃদ্ধাশ্রম চালাতেন। কয়েকদিন আগে, তিনি তাঁর দুই চাকার গাড়ি করে সেতু পার হচ্ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘দেবদূত’ যখন ‘ভিলেন’, পথ দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে তাঁর সোনার চেইন ছিনিয়ে পালাল এক যুবক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের ডোম্বিভালিতে মানকোলি-মোথাগাঁও সেতুতে। যেখানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তুষার শিন্ডে নামে এক ব্যক্তি। তাঁকে সাহায্যের জন্যে এগিয়ে এসেছিলেন অল্পবয়সী এক যুবক। যিনি তুষারকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু মাঝ পথে তাঁকে ফেলে দিয়ে সোনার চেইন ছিনতাই কর পালান। এই ঘটনা মানবতা নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও তদন্তের পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, ডোম্বিভালি পশ্চিমের গোপী চক এলাকায় বসবাসকারী তুষার শিন্ডে একটি বৃদ্ধাশ্রম চালাতেন। কয়েকদিন আগে, তিনি তাঁর দুই চাকার গাড়ি করে সেতু পার হচ্ছিলেন। তখনই একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনার সময় তাঁকে ঘিরে ফেলেন স্থানীয় লোকজন। ওই ভিড়ের মধ্যেই সতীশ কোরে নামে এক যুবক তাঁকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। এরপর তিনি একটি অটোরিক্সা থামিয়ে তুষারকে চিকিৎসার জন্য শাস্ত্রীনগর হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। প্রাথমিকভাবে সকলে ভেবেছিল যে, সে সত্যিই আহত তুষারকে সাহায্য করতে এগিয়ে এসেছে। কোনও হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সতীশের উদ্দেশ্য বদলে যায়।

হাসপাতালে পৌঁছানোর পর, সে তুষারের গলা থেকে দামি সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালায়। আর তাঁকে আহত অবস্থায় হাসপাতালের দরজায় রেখে যায়। তুষার প্রথমে কিছু টের পাননি। কারণ তিনি দুর্ঘটনায় অচৈতন্য হয়ে পড়েছিলেন। এরপর হাসপাতালে জ্ঞান ফিরে পাওয়ার পর, তুষার ঘটনাটি ডাক্তার এবং পুলিশকে জানান। অভিযোগের পর, বিষ্ণুনগর থানার পুলিশ তদন্ত শুরু করেন এবং পুলিশ কাছের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তকে গ্রেফতার করেন। বিষয়টি এখনও তদন্ত করছে পুলিশ।

প্রযুক্তির দুনিয়ায় ফের বিপত্তি!মাইক্রোসফ্‌টের পর এবার বিভ্রাট অ্যাপল-গুগলে, সমস্যায় ব্যবহারকারীরা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই