ইরান-আমেরিকা যুদ্ধে কোন দেশে কতজন প্রাণ হারিয়েছেন? রইল বিস্তারিত পরিসংখ্যান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কথায় বলে, ‘রাজায়-রাজায় যুদ্ধ হয় আর উলুখাগড়ার প্রাণ যায়।’ গত ছয় দিন ধরে চলছে আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ। ওই যুদ্ধের আঁচ থেকে রেহাই মিলছে না মধ্যপ্রাচ্যের দেশগুলির বাসিন্দাদেরও। যুদ্ধের সঙ্গে কোনও সম্পর্ক না থাকা সত্বেও ‘রাজায়-রাজায়’ যুদ্ধে প্রাণ হারাতে হচ্ছে। কেউ প্রাণ হারাচ্ছেন ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে, আবার কারও জীবন যাচ্ছে ইজরায়েল-আমেরিকার ফেলা বোমায়।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) অতর্কিতেই ইরানে হামলা চালাতে শুরু করে ইজরায়েল ও আমেরিকার যৌথ বাহিনী। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি-সহ দেশটির একাধিক শীর্ষ নেতা ও সামরিক কমান্ডারদের নিকেশ করেছে। গত ছয় দিনে মার্কিন-ইজরায়েলি হামলায় কমপক্ষে ১,২৩০ ইরানি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক হাজার। নিহতদের মধ্যে দক্ষিণ ইরানের মিনাব শহরের এক প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক পড়ুয়া ছিল। যদিও নিহত ও আহতের সংখ্যা আরও বেশি বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

চলতি যুদ্ধে শুধু ইরানিদেরই প্রাণ যায়নি, মধ্যপ্রাচ্যের একাধিক দেশের নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ জানিয়েছে, চলতি যুদ্ধে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সংযুক্ত আরব আমিরশাহির তিন জন মারা গিয়েছেন, আহত হয়েছেন ৭৮ জন। কাতারে কেউ মারা যাননি। তবে আহত হয়েছেন ১৬ জন। বাহরাইনে এক জনের মৃত্যু হয়েছে এবং চার জন আহত হয়েছেন। কুয়েতে ৪ জন মারা গিয়েছেন, আহত হয়েছেন ৩৫ জন। জর্ডানে মারা গিয়েছেন ৫ জন। ইজরায়েলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন ১১ জন। আহত হয়েছেন শতাধিক। জর্ডানে আহত হয়েছেন ৫ জন। ইরানের লাগোয়া দেশ ইরাকে ২ জন মারা গিয়েছেন, আহত হয়েছেন আরও ৭ জন। লেবাননে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন ৭৭ জন আর আহত হয়েছেন ৫২৭ জন। সব মিলিয়ে বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধে পর্যন্ত ১,৩২৩ জন।

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়