‘‌৬০ লক্ষের কী হবে জানি না’‌, বিধানসভায় দাঁড়িয়ে উদাসীন মুখ্য নির্বাচনী আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার আগে বিপুল সংখ্যাক বৈধ ভোটারের নাম বাদ পড়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার লড়াইয়ে আজ, শুক্রবার ধর্মতলায় ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া বা এসআইআরের নামে নির্বাচন কমিশন অসৎ উদ্দেশে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া এবং জীবিত মানুষকে মৃত দেখানোর মতো গুরুতর অভিযোগ তুলে পথে নামছে রাজ্যের শাসকদল। আর এবার এই আবহে বিধানসভায় দাঁড়িয়ে ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে উদাসীন মন্তব্য করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

এদিকে বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতেই এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজপথে নেমে আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী। আজ, শুক্রবার বিধানসভায় এসেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। কারণ বাংলা থেকে যেসব প্রার্থী রাজ্যসভায় মনোনীত হচ্ছেন তাঁদের নথি পরীক্ষা করার জন্য। তখনই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই প্রশ্ন করা হয়, ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’। তাদের কী হবে?‌ জবাবে উদাসীন মেজাজে মনোজ আগরওয়াল বলেন, ‘‌৬০ লক্ষের কী হবে তা আমি জানি না।’‌

অন্যদিকে এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিকের এমন উদাসীন মন্তব্য জোর বিতর্ক তৈরি করেছে।

তাছাড়া রবিবার আসছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। তার আগে এমন মন্তব্য বিতর্কের সৃষ্টি করল। সিইও মনোজ আগরওয়াল বলেন, ‘‌নির্বাচন সংক্রান্ত তারিখ আমি ঘোষণা করি না। আমার কোনও ক্ষমতা নেই। নির্বাচন কমিশন আমার সঙ্গে আলোচনাও করবে না। ৬০ লক্ষের মধ্যে ৬ লাখের নিষ্পত্তি হয়ে গিয়েছে। বাকি কী হবে সেসব আমরা জানি না। নির্বাচন কমিশন এসে সিদ্ধান্ত নেবে। সেটা কী হবে তা আমরা জানি না। রাজনৈতিক দলগুলি এই ৬০ লক্ষ নিয়ে যা বলছে সেগুলি তাদের ব্যাপার। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তো কমিশনকে নিতে হবে।’‌

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ