প্যান্টের বেল্ট খুলে পুলিশকে মার, ধৃত ৪, চাঞ্চল্য শিলিগুড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি: প্যান্টের বেল্ট খুলে পুলিশকে মার।ভয়ংকর ঘটনা। কর্তব্যরত পুলিশ কর্মীকে প্যান্ট থেকে বেল্ট খুলে মারল চার যুবক।চূড়ান্ত বিশৃঙ্খলা শহর শিলিগুড়িতে।রাতের শিলিগুড়ি শহরে (Siliguri City)প্যান্টের বেল্ট খুলে এক কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলকে পেটানোর অভিযোগে গ্রেফতার চারজন।শিলিগুড়ি জংশন এলাকায় ঘটনাটি ঘটে। বেল্টের(Belt) বাকেলের আঘাতে মাথায় গুরুতর চোট পান ওই পুলিশ কর্মী। প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের মধ্যে বিশাল দাস, অর্জুন মাহাতো ও অজয় মাহাতো পুরো নিগমের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

রামদেব মাহাতো নামে অপর অভিযুক্তের বাড়ি কালিয়াগঞ্জে(Kaliyaganj)। তাদের স্কুটিটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত চারজনকে শিলিগুড়ি আদালতে তোলা হলে তাদের চৌদ্দ দিন জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে রাস্তার মাঝখানে মদ্যপ অবস্থায় স্কুটি দাঁড় করিয়ে অসভ্যতা করছিল ওই ৪ যুবক। সেই সময় দায়িত্ব রত এক ট্রাফিক কনস্টেবল এক সিভিক ভলেন্টিয়ারকে সাথে নিয়ে গিয়ে তাদের সরাতে গেলেই বচসা বেঁধে যায়। এই সময়ে ওই যুবকরা নিজেদের বেল্ট খুলে ওই কনস্টেবল এর উপরে ঝাঁপিয়ে পড়ে। বেধরক মারধর করা হয় ওই কনস্টেবলকে। বেল্টের আঘাতে ওই পুলিশকর্মীর মাথা ফেটে যায়। তড়িঘড়ি সাথে থাকা সিভিক ভলান্টিয়ার অন্যান্য ট্রাফিক পুলিশ কর্মীদের খবর দেন এবং খবর দেওয়া হয় প্রধাননগর থানায়(Pradhannagar P.S.)। এদিকে এই দৃশ্য দেখে ভিড় জমে যায়।

কিন্তু নিমেষের মধ্যে ওই চার যুবক স্কুটি নিয়ে কেটে পড়ে। এরপর প্রধাননগর থানার পুলিশ স্থানীয় সিসিটিভি(CCTV) ফুটেজ খতিয়ে দেখে ওই চার যুবককে চিহ্নিত করে। এরপর শুরু হয় অভিযান। ধরা পড়ে যায় চার অভিযুক্ত। ধৃতদের বিরুদ্ধে কর্তব্যরত পুলিশকর্মীকে মারধর, প্রাণনাশের চেষ্টা সহ নানান অভিযোগ আনা হয়েছে। ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হলে আদালত তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। গোটা ঘটনায় স্তম্ভিত শিলিগুড়ির সাধারণ মানুষ। অনেকেই বলছেন রাতে যদি পুলিশকেই মার খেতে হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর