রাশিয়া থেকে তেল কিনতে মার্কিন অনুমতির বাধ্যবাধকতা নেই দিল্লির

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির শর্ত হিসাবে রাশিয়া থেকে ভারত জ্বালানি তেল কিনতে পারবে না বলে সংবাদমাধ্যমের একাংশের খবরে কোনও সত্যতাই নেই। আসল কথা হল, রাশিয়া কেন, কোনও দেশ থেকেই তেল আমদানি নিয়ে কারও কাছ থেকে অনুমতি নিতে হবে না মোদি সরকারকে।

বর্তমানে ভারত সরকারের অধীনস্থ তেল সংস্থাগুলি চাহিদার ৮৫ শতাংশেরও বেশি অপরিশোধিত তেল আমদানি করে। ইউক্রেন-রুশ যুদ্ধ শুরুর পরেই মস্কোর উপরে ইউরোপিয় দেশের নিষেধাজ্ঞা ভারতের সামনে নয়া পথ খুলে দিয়েছে। কম দামে রাশিয়া থেকে জ্বালানি আমদানির সুযোগ করে দিয়েছে। চলতি বছরের  ফেব্রুয়ারিতে রাশিয়াই ছিল ভারতে বৃহত্তম অপরিশোধিত তেল সরবরাহকারী দেশ। ভারতীয় তেল সংস্থাগুলি প্রতিদিন প্রায় ১.০ থেকে ১.৭ মিলিয়ন ব্যারেল রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি করেছিল। এর অর্থ হল ভারতের মোট তেল আমদানির প্রায় ২৫-৩০% শতাংশই এসেছিল রাশিয়া থেকে। গড়ে মাসে প্রায় ২৮-৪৮ মিলিয়ন ব্যারেল রাশিয়ান তেল। প্রতিদিন কমপক্ষে ১০ লক্ষ ব্যারেল রাশিয়ান তেল ক্রয় করছে।বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, ‘যদি ভারতের রাশিয়া থেকে তেল কেনার জন্য সত্যিই আমেরিকার অনুমতির প্রয়োজন হত, তাহলে এই বিপুল পরিমাণ তেল আমদানি করা সম্ভব হতো না।’

ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের যুদ্ধ শুরুর ফলে জ্বালানি তেল নিয়ে ভারত চরম সমস্যায় পড়তে চলেছে বলে অনেক রাজনৈতিক পণ্ডিত ভবিষ্যদ্বাণী করেছিলেন। আর সেই গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ সচিব স্কট বেসেন্ট ‘এক্স’ হ্যান্ডলের এক পোস্টে। যেখানে তিনি বলেছিলেন, ‘ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। তাই বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ বজায় রাখতে ভারতীয় তেল শোধনাগারগুলিকে রাশিয়ার অপরিশোধিত তেল কেনার জন্য ৩০ দিনের বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।’ বেসেন্টের পোস্টের পরে মার্কিন অর্থ বিভাগের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল (OFAC) এক বিবৃতিতে জানিয়েছিল, ‘২০২৬ সালের ৫ মার্চ পর্যন্ত যেসব জাহাজে রাশিয়ার তেল বা পেট্রোলিয়ামজাত পণ্য লোড করা হয়েছে, সেগুলি ভারতকে সরবরাহ ও বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। এই ছাড় কার্যকর থাকবে আগামী ৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত। মার্কিন প্রশাসনের মতে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে বিশ্ব জ্বালানি বাজারে যে চাপ তৈরি হয়েছে, তা সামাল দিতেই এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের ওই বক্তব্যের সারবত্তা নেই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বার বার মোদি সরকারের তরফে বলা হয়েছে, ‘দেশের ১৪০ কোটি মানুষের স্বার্থকেই প্রাধান্য দেওয়া হবে। মানুষের উপরে খরচের বোঝা কমাতে কমাতে যেখান থেকে কম দামে তেল পাওয়া যাবে, সেখান থেকেই কেনা হবে। কোন দেশ থেকে জ্বালানি আমদানি করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পূর্ণই ভারত সরকারের এক্তিয়ারধীন।’

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং